ekabir
কলারোয়ায় অসচ্ছলদের মাঝে কম্বল বিতরণ করলেন যুবদল নেতা কেএম পলাশ
কামরুল হাসান :: কলারোয়া যুগিখালি ইউনিয়নের গোছমারা, পাঁচনল, বামনখালিসহ বিভিন্ন এলাকায় এবং কলারোয়া পৌরসভার কয়েকটি স্থানে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) কম্বল বিতরণ করা হয়। এছাড়াও গত কয়েকদিন ধরে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে শীতার্ত মানুষের মাঝে। ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে বলে কেএম পলাশ সাংবাদিকদের জানান। কম্বল বিতরণের এক পর্যায়ে কেএম আশরাফুজ্জামান পলাশ বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে এসে অসচ্ছল মানুষের হাতে কম্বল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মবিস্তারিত…
সৈয়দপুরে শীতার্তদের মাঝে উপদেষ্টা সজিব ভুঁইয়ার পাঠানো শীতবস্ত্র বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে পাঠানো সৈয়দপুর পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে পৌর এলাকার কার্যক্রম শেষ করা হয়। শহরের বিমানবন্দর সড়কের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে তিন শতাধিক নারী পুরুষের মাঝে বিতরণ করা হয় ওইসব শীতবস্ত্র। সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রমে সহযোগিতা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দপুরের নেতৃবৃন্দ। এরআগে গত ২২ জানুয়ারী কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৪,৫ ওবিস্তারিত…
ভিসা জটিলতায় কমেছে ভারত ভ্রমণে পাসপোর্ট যাত্রীর সংখ্যা
বেনাপোল প্রতিনিধি : : পর্যটন ও ভ্রমণ ভিসা বন্ধসহ চিকিৎসা ভিসাও বন্ধ হওয়ার কারণে গত ছয় মাসে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাতায়াত কমেছে প্রায় আড়াই লাখ পাসপোর্টধারী যাত্রীর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত। ভিসা প্রতিবন্ধকতায় ক্ষতির মুখে পড়েছে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনশিল্প। একই ভাবে সরকারের রাজস্ব আদায় কমেছে প্রায় ১শ’ কোটি টাকা। জানা যায়, বেনাপোল থেকে কলকাতার যোগাযোগব্যবস্থা সহজতর হওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যাত্রী বেনাপোল-পেট্রাপোল রুটে ভারত ভ্রমণে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি। ভিসা বন্ধের আগে প্রতিদিন এ রুটে সহস্রাধিক যাত্রী ভারতবিস্তারিত…
বিডিএফ প্রসক্লাবের সভাপতিকে দেখতে সাংবাদিক কল্যান পরিষদের নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নং ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ধুলিহর প্রতিনিধি,বিডিএফ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহাদাত হোসেন বাবুকে দেখতে ও খোঁজখবর নিতে যান সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। বুধবার রাতে বিডিএফ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহাদাত হোসেন বাবুর নিজস্ব বাসভবনে খোঁজখবর নেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন,সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য সাংবাদিক আব্দুল করিম,বিস্তারিত…
বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি :: বেনাপোলে বাংলাদেশ ভারত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের মেইন পিলার ১৮/৮ এস এর শূন্য লাইনে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের। কোম্পানি কমান্ডার পর্যায়ের এই পতাকা বৈঠক বিজিবির প্রতিনিধিত্ব করেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের। অপরদিকে বিএসএফের প্রতিনিধিত্ব করেন কলকাতা-০৫ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সুনীল কুমার। বুধবার বেনাপোল আইসিপি ক্যাম্পের অধীনস্থ গাতীপাড়া পোষ্টের বিপরীতেবিস্তারিত…
কেশবপুরে সাগরদাঁড়ীতে মধুমেলা উদ্বোধন আজ
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এঁর ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাগরদাঁড়ী এলাকাজুড়ে সেজেছে বর্ণিল সাজে। আজ ২৪ জানুয়ারি থেকে যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী কপোতাক্ষ নদীর তীরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। তবে, এবছর মধুমেলাকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যেই মহাকবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ, কাঁঠবাদাম তলা, বিদায় ঘাট, মধুপল্লীসহ মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছে দর্শনার্থী ও মধুপ্রেমীরা। মাইকেল মধুসূদন দত্ত যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ পাড়ের সাগরদাঁড়ী গ্রামে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদনবিস্তারিত…
নিউ ইয়র্কে ২৭ শিল্পী-কলাকুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস
ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কে এবারে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন দেশ ও প্রবাসের ২৭ জন শিল্পী-কলাকুশলী। গত শনিবার (১৮ জানুয়ারি) ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসে ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে। অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশের একঝাঁক শিল্পী ও কলা-কুশলী নিউ ইয়র্কে ছুটে আসেন। শো টাইম মিউজিক আয়োজিত ২৪তম আসরে অনুষ্ঠানে ছিল বেশ কিছু নতুন চমক। নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম মঞ্চে এক এক করে ২৭ জন ভাগ্যবান শিল্পী ও কলা-কুশলীর নাম ঘোষনা করেন। বাংলাদেশি কণ্ঠশিল্পী অভিনেতা-অভিনেত্রী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র প্রবাসের উদীয়মান শিল্পী-কলাকুশলীবিস্তারিত…
মঞ্চনাটকে অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা/
নিউজ ডেস্ক :: মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। ২১ জানুয়ারি ২০২৫ রাতে এই পুরস্কার ঘোষণা করেন সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) এর সভাপতি আহমেদ সৈয়দ শাহিনুর। এসময় জানানো হয়, গত আট বছর ধরে বিভিন্ন বিভাগে সংগঠনটি পুরস্কার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে। এসবিএসপি সাহিত্য পুরস্কারে মনোনীত হওয়ায়বিস্তারিত…
কয়রায় জেজেএসের জলবায়ু পরিবর্তন বিষয়ে এ্যাডভোকেসি সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় জেজেএসের এসসিভিএস প্রকল্পের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে এক এ্যাডভোকেসি বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। প্রকল্পের এডুকেটর মোঃ নাসির মাহমুদের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেজেএসের এসসিভিএস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নব কুমার সাহা। আরও বক্তব্য রাখেন জেজেএসের প্রস্তুুতি প্রকল্পেরবিস্তারিত…
চেক সংক্রান্ত মামলায় দুই সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: ঢাকা ও বগুড়া আদালতে দায়ের হওয়া চেক সংক্রান্ত মামলার দুই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাতে মিজানুর রহমান (৪৫) ও এম এ বারি (৬২) নামে ওই আসামিদের ব্যবসা প্রতিষ্ঠান ও নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তাদেরকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানায়,বগুড়া জেলা যুগ্ম জজ আদালতে ২০২০ সালে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি বকপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র মিজানুর রহমানের বিরুদ্ধে চেক সংক্রান্ত একটি মামলা হয়। মামলা নং- ১৬৫১/২০। সম্প্রতি ওই মামলায় আসামিরবিস্তারিত…


