বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরপদে অবতরণ
নিউজ ডেস্ক : ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে।
বুধবার সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই এ হুমকি পাওয়া যায়। এরপরই সকাল পৌণে ১০টার দিকে ওই ফ্লাইটি নিরাপদে অবতরণ করে। এয়ারক্রাফটটি ঘিরে রাখে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
বিমানবন্দর টার্মিনাল সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, বোমা হামলার হুমকি ওই ফ্লাইটের পাইলট বা কো পাইলটকে নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের হোয়াটসঅ্যাপ নম্বরে দেয়া হয়েছে। তবে সেখানে কী বলা হয়েছে তা সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন। সূত্র :নয়া দিগন্ত
সম্পর্কিত সংবাদ
সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি
জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালেবিস্তারিত…
সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের এলাকা হতে সিটকা ফাঁদে আটক পড়াবিস্তারিত…


