ekabir

 

সৈয়দপুর বিজ্ঞান কলেজের সাফল্য মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৫৩ শিক্ষার্থী

  মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :: নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এ বছরও মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্যের রেকর্ড করেছে। রবিবার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো এবারও চমক দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এতে দেখা গেছে এ পর্যন্ত ওই প্রতিষ্ঠান থেকে ৫৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। গত বছরও প্রতিষ্ঠানটি থেকে ৫৩ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে জানিয়ে সুত্র জানায়, কলেজটি থেকে প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজইবিস্তারিত…


সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :: “এসো দেশ বদলায় পৃথিবী বদলায় “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে (অনুর্ধব-১৭) বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন করা হয়েছে  হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং  সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে সোমবার (২০ জানুয়ারি) জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে  খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম  সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, বিস্তারিত…


নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি  সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে শীতের সকালে উষ্ণতায় আবেশে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ধারণ করে নানান সাজে কোমলমতি শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো। নাচে,গানে বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করে তোলে। এর আগে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয় শিক্ষার্থীরা। সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মোঃ তাজকিন আহমেদ চিশতী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত…


কলারোয়ায় কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা অনুষ্ঠিত 

কামরুল হাসান :: কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন এঁর সভাপতিত্বে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামিম আজাদ মেরিন, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্রধানবিস্তারিত…


এই শীতে ঘুরে আসুন নৈসর্গিক প্রকৃতির শোভা পুটনির দ্বীপ

আহসান হাবীব সিয়াম ::  নৈসর্গিক প্রকৃতির শোভা সুন্দরবনে অবস্থিত একটি দ্বীপের নাম পুটনী দ্বীপ বা পুটনী আইল্যান্ড স্থানীয় বাসীন্দাদের কাছে এর অন্য নাম দ্বীপচর। একপাশে দিগন্ত জোড়া সমুদ্র আর অন্যপাশে ঘন বনাঞ্চল এরই মাঝ দিয়ে আছে সবুজ ঘাসের প্রান্তর এবং আঁকাবাঁকা খাল। এক কথায় পুটনি আইল্যান্ড অপূর্ব এক সৌন্ধর্যের লীলাভ‚মি। জোয়াার ভাটার সাথে সাথে পুরো এলাকা একবার ভাসমান থাকে আর আরেকবার দেখা মিলে ধু ধু বালুচর। শেষ বিকেলের সূর্য এখানে অস্তযায় আড়পাঙ্গাসিয়া নদী এবং বঙ্গোপসাগরের মোহনায়। হরিণ আর মাছের অভয়ারণ্য হওয়ার কারণে পুটনী দ্বীপে জেলে ও সাধারণ মানুষের তেমন আনাগোনাবিস্তারিত…


সাগরদাঁড়িতে ‘মধুমেলা’র মাঠে গাছ কর্তনের সময় হাতেনাতে ধরেও অজ্ঞাতনামা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ভূমি যশোরের সাগরদাঁড়িতে কবির ২০১তম জন্ম বার্ষিকীর আসন্ন ‘মধুমেলা’র মাঠ চত্বর থেকেগাছ কর্তন। তবে কেশবপুর থানায় সাগরদাঁড়িতে ‘মধুমেলা’র মাঠে গাছ কর্তনের সময় হাতেনাতে ধরেও অজ্ঞাতনামায় অভিযোগ করেন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত। ধুমমেলার আয়োজনের জন্য মেলার মাঠ থেকে ২০টি গাছ কেটে ফেলা হয়েছে। সাগরদাঁড়ি বিদ্যালয়ের কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে ১৬টি গাছ বিক্রি করে। তবে গত শুক্রবার রাতে টেন্ডারের বাইরে আরও চারটি গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে সাগরদাঁড়িবিস্তারিত…


শহীদ জিয়া এদেশের মানুষের জন্য এক বাতিঘর –  সাবেক এমপি হাবিব 

 কামরুল হাসান :: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন। যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দিয়ে জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। দায়িত্ব পালন করেন জেড ফোর্সের অধিনায়ক হিসেবে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। রোববার (১৯ জানুয়ারি) কলারোয়া উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এঁর ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকবিস্তারিত…


শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালন

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: রোববার বিকেল ৩ টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামনগর বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপির সভাপতি আলহাজ¦ মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, বিএনপির কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মোঃ আলাউদ্দীন, থানা বিএনপির সহ- সভাপতি এফ রহমান হলের সাবেক ভিপি অধ্যাপক আবু সাইদ, যুগ্ন সম্পাদক আশেক এলাহী মুন্না, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, প্রচার সম্পাদক আজিজুর রহমান, তথ্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর সিদ্দিকী, রমজান নগর বিএনপির সভাপতি শহীদ,ভুরুলিয়া সহ-সভাপতি আঃ মতিন, উপজেলাবিস্তারিত…


শ্যামনগরে কমছে খেজুর গাছ, অভাব শিউলিও

 আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: শীতের মৌসুম শুরু হতেই না হতেই বাংলার গ্রামেগঞ্জে চোখে পড়ে খেজুর গাছে ঝোলানো মাটির ভাড়। চোখে পরে খেজুর গাছে মাটির ভাড় বাঁধাতে দেখা শিউলিদের। আবার পরদিন ভোরে সংগ্রহ করা রস জ্বাল দিয়ে তৈরি করতে দেখা খাঁটি খেজুরের গুড়। শীত মানেই গাও- গ্রামের প্রতিটি বাড়িতে পিঠে-পুলির উৎসব। এই সময়ে জিভে জল আনা মিষ্টি তৈরির নেপথ্যে রয়েছে খাঁটি খেজুরের গুড়। এই গুড়ের জোগানদার বলা হয় শিউলিদের। শিউলি মানে যাঁরা খেজুর গাছের ছাল কেটে রস বেরোনোর ব্যবস্থা করেন। শ্যামনগরের গাও-গ্রামে দিন দিন শিউলির সংখ্যা ক্রমগত কমেই চলেছে।বিস্তারিত…


কয়রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন  উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার   ( ১৯ জানুয়ারী) বেলা১১ টায় দলীয় কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব  মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা কোহিনুর আলম, সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু, এফ,এম মনিরুজ্জামান, মনজুর মোরশেদ ,আশরাফুল আলম পল্টু, আব্দুস সামাদ, ডিএম হাফিজুর রহমান, হাবিবুর রহমান হাবিব,উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দলের খুলনাবিস্তারিত…