ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক :: ৩৩ বছরের পুরনো সংবাদ মাধ্যম দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিস টানিয়ে দেয়া হয়।

নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা।

রোববার সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতা ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন।

সেখানে তারা অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধ করার দাবি জানান। সেইসাথে যারা নিয়োগপত্র পাননি তাদের সেটা বুঝিয়ে দেয়ার দাবি জানান। তার পরপরই কার্যালয় বন্ধের ঘোষণা আসে।

ভোরের কাগজের প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন বিবিসি বাংলাকে জানান, তারা এসব দাবি দাওয়ার বিষয়ে মালিকপক্ষের কাছে তিন দফা চিঠি পাঠালেও কোনো সাড়া মেলেনি। এ কারণে তারা মানববন্ধনের সিদ্ধান্ত নেন।

কাওছার হোসেন বলেন, ‘আমরা আগে থেকেই টের পেয়েছি যে পত্রিকা বন্ধের ষড়যন্ত্র চলছে। মালিকপক্ষ অনেক সাংবাদিককে ছাটাইয়ের তালিকাও করেছিল। আমরা এর বিরোধিতা করি।’

যদি ছাটাই করতেই হয় তাহলে যেন অষ্টম ওয়েজ বোর্ডের সুযোগ সুবিধা দেয়া হয় সেই দাবি জানান তারা।

এদিকে পত্রিকার প্রধান কার্যালয় বন্ধের প্রতিবাদে প্রতিষ্ঠানটির বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের কথা জানান ভোরের কাগজের সাংবাদিকরা। সেখান থেকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।

১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বাংলা এ দৈনিক।
সূত্র : বিবিসি






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন