ekabir

 

প্রাকৃতিক গ্যাস সরবরাহ : ট্রাম্প প্রশাসনের সাথে বৃহৎ চুক্তি বাংলাদেশের

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সাথে নন-বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। শুক্রবার (২৪ জানুয়ারি) আর্জেন্ট এলএনজি এ তথ্য জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটিই যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন, দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সাথে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে ২৫ মিলিয়ন মেট্রিক টন পার এনুমবিস্তারিত…


আশাশুনি চাম্পাখালী ক্লাস্টারে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার চাম্পাখালী ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। চাম্পাখালী ক্লাস্টারের ক্লাস্টার অফিসার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ জাতীয় পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা মন্ডল প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতায় চিলেন প্রধান শিক্ষক মুর্শিদ আলম। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে।


আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ হোসেন আলীকে বিদায় সংবর্ধনা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজকীয় প‌রি‌বে‌শে কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত বিদায়ী অতিথি মোঃ হোসেন আলী। প্রভাষক জহুরুল ইসলাম ও শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর ও কলেজের অবসর প্রাপ্ত শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে কলেজের প্রভাষক মিজানুর রহমান, প্রভাষকবিস্তারিত…


কয়রায় গোয়ালঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে গরু ও ছাগল

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলার খিরোল গ্রামে  হাফিজুল ইসলাম নামের এক ব্যাক্তির মৎস্য ঘেরের আইলে অবস্থিত গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে আগুনে পুড়ে মারা গেছে গোয়াল ঘরে  থাকা ১ টি গরু ও ২ টি ছাগল । এ ছাড়া আগুনে দগদ্ধ হয়েছে আরও ৩ গরু ও ৪ ছাগল। বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) দিবাগত  গভীর রাতে এ ঘটনা ঘটে। সকালে এই অগ্নিকাণ্ডের সংবাদ শুনে গ্রামবাসী গোয়াল ঘর দেখতে ভিড় জমায়। তারা ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের বের করে শাস্তির দাবি জানান। স্থানীয়রা জানায়, ৬ বিঘা জমি হারি নিয়ে মৎস্য ঘের করে মাছ ফসল উৎপাদনবিস্তারিত…


বুধহাটায় খালেদা জিয়ার সুস্থতা ও কোকোর মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বুধহাটা ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমেদ ঢালী। শফিকুল ইসলাম ও রফিকুজ্জামান বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিন। প্রধান বক্তা ছিলেন, সদস্য সচিব জাকির হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, যুগ্মবিস্তারিত…


কলারোয়ায় দুস্থদের হাতে কম্বল তুলে দিলেন সাবেক এমপি হাবিব 

কামরুল হাসান :: কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসচ্ছল মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুবদল নেতা রুহুল আমিন খোকন, আরিফুর আনম রিপন, মাহফুজার রহমান, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুরবিস্তারিত…


জামায়াতে ইসলামী একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে কাজ করে যাচ্ছে: শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে খোরশেদ আলম  

নিজস্ব  প্রতিবেদক  ::   সাতক্ষীরা শহরের কামালনগর বিল অঞ্চলে বাংলাদেশের জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে গরিব, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রুবার ২৪ জানুয়ারী সকালে শরের কামালনগ লেকভিউর তুফানকনভেশান সেন্টারে শীতবস্ত বিতরণ করা হয়। ০৮ নং ওয়ার্ড  জামায়াতের আমীর শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারী জয়নাল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী জেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী মোঃ আবু তালেবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন হাদিছের আলোকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চায়।বিস্তারিত…


আশাশুনি সরকারি হাই স্কুলে বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, বিসমিল্লাহ হ্যাচারীর চেয়ারম্যান আলহাজ্ব গাউসুল হোসেন রাজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল হান্নান, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়কক আবু হেনা মোস্তফা কামাল,বিস্তারিত…


তালায় বাল্যবিবাহের অভিযোগে ষাট হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার তালায় বাল্যবিবাহের দায়ে ছেলের ভগ্নিপতি ও চাচাকে ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শেখ মো. রাসেল। জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলার অভিযোগে ও সত্যানুসন্ধানে সাতক্ষীরার তালা উপজেলার গনেশপুর গ্রামের প্রবাসী ফেরত মো. সালাউদ্দিন গাজীর ১৭ বছরের শিশু খলিশখালী মাধ্যমিক (বালক) বিদ্যালয়ের ১০ম শ্রেণি ও পার্শ্ববর্তী খলিষখালি গ্রামের আব্দুল আজিজ গাজীর ১৩ বছরের মেয়ে কন্যা শিশু খলিষখালি শৈব বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর সাথে অবৈধভাবে জনৈক সাদ্দামবিস্তারিত…


কলারোয়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

কামরুল হাসান ::  “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে কলারোয়ায় তারণ্যের উৎসব ২০২৫, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) বেলা ৩টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে  ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস, বেগমবিস্তারিত…