কলারোয়ায় অসচ্ছলদের মাঝে কম্বল বিতরণ করলেন যুবদল নেতা কেএম পলাশ
কামরুল হাসান :: কলারোয়া যুগিখালি ইউনিয়নের গোছমারা, পাঁচনল, বামনখালিসহ বিভিন্ন এলাকায় এবং কলারোয়া পৌরসভার কয়েকটি স্থানে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) কম্বল বিতরণ করা হয়। এছাড়াও গত কয়েকদিন ধরে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে শীতার্ত মানুষের মাঝে। ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে বলে কেএম পলাশ সাংবাদিকদের জানান।
কম্বল বিতরণের এক পর্যায়ে কেএম আশরাফুজ্জামান পলাশ বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে এসে অসচ্ছল মানুষের হাতে কম্বল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মনিরুল ইসলাম মনি, কাজী সিরাজ, দেলোয়ার হোসেন প্রমুখ।
« ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচন: জমে উঠেছে ভোটযুদ্ধ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কলারোয়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী »
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


