বেনাপোল সীমান্তে বিজিবি ও  বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি ::  বেনাপোলে বাংলাদেশ ভারত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও  বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের মেইন পিলার ১৮/৮ এস এর শূন্য লাইনে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের।

কোম্পানি কমান্ডার পর্যায়ের এই পতাকা বৈঠক বিজিবির প্রতিনিধিত্ব করেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের। অপরদিকে বিএসএফের প্রতিনিধিত্ব করেন কলকাতা-০৫ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সুনীল কুমার।

বুধবার বেনাপোল আইসিপি ক্যাম্পের অধীনস্থ গাতীপাড়া পোষ্টের বিপরীতে ভারতের জয়ন্তীপুর মিজান মোল্লার বাড়ির পাশে বিএসএফ কর্তৃক ০২ ফিট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপেক্ষিতে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি পক্ষ থেকে আলোচনা করলে প্রতি উত্তরে বিএসএফ এর কোম্পানি কমান্ডার জানান, ভারতীয় সিভিল আমিন দ্বারা ব্যক্তি মালিকানা জমি অংশীদার বন্টনের জন্য সীমানা নির্ধারণ করার জন্য সিমেন্টের খুঁটি স্থাপন করা হয়েছে।

বিজিবি কোম্পানি কমান্ডার বলেন, এখন থেকে সীমান্ত এলাকায় কোন উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ করবেন বিএসএফ। বিএসএফ সীমান্তে কোন কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর
  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
  • ১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি