ekabir

 

কলারোয়ায় যাত্রা শুরু অত্যাধুনিক হেয়ার এন্ড ফেসিয়াল সেলুনের

কামরুল হাসান :: কলারোয়ার প্রাণকেন্দ্র এম আর সুপার মার্কেটে নতুন চমকে তরুণ প্রজন্মের আধুনিকতা আরও এগিয়ে নিতে এ- কাট সেলুন সেবা হেয়ার এন্ড ফেসিয়াল সেবার যাত্রা শুরু হলো। শুক্রবার (৭ফেব্রয়ারি ) সকাল সাড়ে ১১ টায় পৌর সভার এম আর মার্কেটে ২য় তলায় অবস্থিত স্মার্ট এ কাট সেলুনের ফিতা কেটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বারী। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানে পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তৌহিদুর রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর শিক্ষক আলমগীর হোসেন,বিস্তারিত…


আনুলিয়ায় লবণাক্ত জমিতে প্রথমবার বোরো আবাদ হচ্ছে, বাম্পার ফলনের আশা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে লবণাক্ত জমিতে প্রথমবারের মতো বোরো ধানের আবাদ করা হয়েছে। ফসলের দৃশ্য দেখে মনে হচ্ছে ধান উৎপাদন যথেষ্ট ভাল হবে। আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের চাষী শাহিনুল ইসলাম জানান, কয়েক বছর ধরে বাগদা চিংড়ির ঘেরে ভাইরাসজনিত কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। এলাকার অনেক মৎস্য চাষী এলাকা ছেড়েছে ও অন্য পেশায় ঝুকছে। আমরা কয়েকজন মিলে গরমের ধান করার প্রস্তুতি নিয়েছি। এবছর প্রায় তিন শতাধিক বিঘা জমিতে ধানের আবাদ হয়েছে। ধান ভালো হয়েছে। ঠিক মত সার এবং পানি দিতে পারলে বিঘা প্রতি ২৫ থেকে ৩০বিস্তারিত…


আশাশুনির নওয়াপাড়ায়  দুঃসাহসিক চুরি সংঘটিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে সন্ধ্যাকালে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিশেষ কৌশলে চিলেকোঠার দরজা খুলে ছাদ দিয়ে ঘরে ঢুকে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর নওয়াপাড়া গ্রামের গাজী বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। নওয়াপাড়া গ্রামের আলহাজ্ব হাবিবুর রহমান গাজীর মেঝে ছেলে মুসফিক হায়দার সুজন বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ঘরের গ্রীলে তালা আটকে সাতক্ষীরার বাসায় যায়। রাত্র ৯ টার দিকে স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে বাড়িতে ফিরে ঘরে ঢুকে দেখে ঘরের ওয়ারড্রপ, শোকেচ, স্টিলের বাক্স তালা ভেঙ্গে মালামাল বাইরে এলোমেলো ফেলেবিস্তারিত…


আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

নিউজ ডেস্ক :: বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা-পুলি। যখনই শীত আসে তখনি পিঠা-পুলি, পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব বিলুপ্তির পথে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বনার্ঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ পিঠা উৎসবের আয়োজন করেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। স্টলগুলোতে পুলি পিঠা, চিতাই পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা,বিস্তারিত…


চাহিদার তুলনায় সারের বরাদ্দ কম

আনুলিয়া ইউনিয়নে ১০৩২ হেক্টর জমিতে বোরো আবাদ, ১৪৩১ হেক্টরে মৎস্য চাষ হবে

★ মৎস্য ঘের প্রস্তুতে সার মিলছে না ★ রাস্তার দুরাবস্থায় সার নিয়ে ট্রাক যেতে আপত্তি জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ১০৩২ হেক্টর জমিতে ধান আবাদ করা হচ্ছে। মৌসুমের শুরুতে সারের চাহিদা মত বরাদ্দ না থাকায় চাষ কাজে বাধা প্রাপ্ত হচ্ছেন কৃষকরা। মৎস্য চাষীরা প্রয়োজনীয় সার পেতে এলাকা ছেড়ে বাইরে গিয়েও সার মেলাতে পারছেন না। আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আনুলিয়া ইউনিয়ন ২৮৬৫ হেক্টর জমি নিয়ে অবস্থিত। যার মধ্যে আবাদ যোগ্য জমির পরিমান ২২৯০ হেক্টর। এর মধ্যে বোরোবিস্তারিত…


দরগাহপুরে বাড়ির লোককে অজ্ঞান করে লুটপাট

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে খরিয়াটি গ্রামে বাড়ির লোকজনকে অচেতন করে নগদ টাকাসহ মালামাল ছিনতাই এর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে খরিয়াটি পশ্চিম পাড়ায় শহিদুল মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটেছে। মৃত কোরবান মোড়লের ছেলে শহিদুল মোড়ল মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। ধারনা করা হচ্ছে সংঘবদ্ধ চোরেরা কৌশলে ঘরের মধ্যে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দেয়। চেতনাশকের ক্রিয়ায় স্বামী-স্ত্রী অচেতন হয়ে পড়লে চোরেরা ঘরে ঢুকে আলমারী, বাক্স ইত্যাদি ভেঙ্গে নগদ ৫ লক্ষ ৫৭ হাজার টাকা ও লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ভোরে সামান্য চেতনা ফিরলেবিস্তারিত…


বুধহাটায় সার ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, জরিমানা ৩০ হাজার টাকা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের সার ডিলার ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বুধহাটা বাজারের বিসিআইসি সার ডিলার গাজী এন্টারপ্রাইজে কোর্ট পরিচালনা করেন। এসময় ডিলারের সার গোডাউন (শ্বেতপুর) এ খোলা বস্তা, জমাট বাধা বস্তা ও অপরিস্কার গোডাউন এর অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বুধহাটা বাজারের ৩ টি মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা কালে বিভিন্ন ত্রুটি পরিলক্ষিতবিস্তারিত…


উত্তাল খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বর,  গুড়িয়ে দিল বঙ্গবন্ধু ম্যুরাল

Mমুহাম্মদ হাফিজ : : সাতক্ষীরায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে  শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর করছে ছাত্র-জনতা।বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে সেখানে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হয়। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয়।ঠিক ধানমন্ডির সাথে তালমিলিয়ে খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে অবস্থিত শেখ মুজিবের মোরাল ভাঙতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় সময়ে ছাত্র-জনতার জ্বালো জ্বালো, আগুন জ্বালো; দিল্লিবিস্তারিত…


রূপসী রূপসা নদীতে ঐতহ্যিবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

 নিউজ ডেস্ক :: তারুণ্যরে উৎসবে সামনে রখেে “এসো দশে বদলাই, পৃথবিী বদলাই” প্রতপিাদ্যে নতুন বাংলাদশে গড়ার লক্ষ্যে তারুণ্যরে উৎসবরে র্কমসূচি অংশ হসিবেে আজ অনুষ্ঠতি হল রূপসী রুপসা নদীতে বভিাগীয় প্রশাসনরে উদ্দোগ্যে ঐতহ্যিবাহী নৌকা বাইচ প্রতযিোগতিা। থৈ থৈ জল,ে ঢাক ঢোলরে তালে তাল, গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বঠৈার ছন্দে মাতযি়ে তুলছেে রূপসী রূপসা নদী। খুলনাসহ বভিন্নি অঞ্চল হতে ৮টি নৌকা অংশগ্রহণ করনে। প্রতযিোগতিায় প্রথম স্থান অধকিার করনে- কয়রার সুন্দরবন টাইগারস। দ্বতিীয় স্থান অধকিার করনে- জয় মা কালী, টুঙ্গপিাড়া। তৃতীয় স্থান অধকিার করনে- মোবাইল, টুংগীপাড়া।প্রথম পুরস্কার- ৭৫,০০০ টাকা। দ্বতিীয় পুরস্কার-বিস্তারিত…


সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় শহরের নিউ মার্কেটের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে এসে শেষ হয়। এ সময় মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দেন, নবগঠিত আহ্বায়ক কমিটির সুযোগ্য আহ্বায়ক জনাব রহমাতুল্লাহ পলাশ, বর্তমান আহবায়ক  কমিটির যুগ্ন আহ্বায়, সাতক্ষীরা পৌরসভার  সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী, বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক ডক্টরবিস্তারিত…