কলারোয়ায় যাত্রা শুরু অত্যাধুনিক হেয়ার এন্ড ফেসিয়াল সেলুনের

কামরুল হাসান :: কলারোয়ার প্রাণকেন্দ্র এম আর সুপার মার্কেটে নতুন চমকে তরুণ প্রজন্মের আধুনিকতা আরও এগিয়ে নিতে এ- কাট সেলুন সেবা হেয়ার এন্ড ফেসিয়াল সেবার যাত্রা শুরু হলো।
শুক্রবার (৭ফেব্রয়ারি ) সকাল সাড়ে ১১ টায় পৌর সভার এম আর মার্কেটে ২য় তলায় অবস্থিত স্মার্ট এ কাট সেলুনের ফিতা কেটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বারী।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানে পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তৌহিদুর রহমান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর শিক্ষক আলমগীর হোসেন, কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, কলারোয়া ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সিনিয়র সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বি এম পলাশ, পৌর যুবদল নেতা শরিফুজ্জামান বাবলু প্রমুখ। প্রতিষ্ঠানের প্রধান ফয়সাল হোসেন জানান, অত্যাধুনিক এ কাট সেলুনে রয়েছে: কমপ্লিমেন্ট রিফ্রেশমেন্ট (ফ্রি চা,ডিংকিং ওয়াটার), ফ্রি ওয়াইফাই, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ওয়েটিং এর ব্যবস্থা, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং, কিডস জোন, বিকাশ/রকেট ইত্যাদির মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট সুবিধা, আন্তরিক কাষ্টমার সার্ভিস, অভিজ্ঞ ও সুদক্ষ হেয়ার এক্সপার্ট /কারিগর, অরিজিনাল /ব্র্যান্ডেড কসমেটিক্স, অত্যাধুনিক ইম্পোর্টেড কাটিং মেশিনারিজ, সর্বোচ্চ হাইজিন মেইনটেইন, থাইম্যাসাজ, পেডিকিউর-মেনিকিউর, ভিআইপি রুম, হাইড্রা ফেসিয়াল।
এছাড়া ও এখানে বিয়ের যাবতীয় সামগ্রী বিক্রয় ও ভাড়া দেওয়া হয়ে থাকে । আরও সুবিধা, ফেসবুক পেইজ/ইমেইল ও হটলাইন যোগাযোগ, এপয়েন্টমেন্ট/সিরিয়াল সুবিধা। সার্ভিসসহ থাকছে আরো অনেক ধরনের মানসম্মত ফেসিয়াল সার্ভিস সমূহ।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন