ekabir
নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :: জেলার গোটা পরিবহন শ্রমিকদের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। আগামি ১৩ ফেব্রুয়ারি নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের (২২০) ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থী ও কর্মী সমর্থকরা এখন ব্যস্ত সময় পার করছে। কারও দম ফেলবার ফুরসত নেই। দিন যতই যাচ্ছে, ব্যস্ততা ততই বাড়ছে তাদের। সবমিলিয়ে জমে উঠেছে জেলার পরিবহন সেক্টরের বৃহৎ সংগঠনের নির্বাচনী কার্যক্রম। ওইদিন সকাল ৮ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হবে ওই নির্বাচন। এতে সংগঠনের ২ হাজার ৪২৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে কার্যনির্বাহীবিস্তারিত…
এবার দৃষ্টি প্রতিবন্ধীর পাশে দাড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে অসহায় দৃষ্টি প্রতিবন্ধী রেজাউল করিমের পাশে সহায়তার হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর। এবার সংগঠনটির পক্ষ থেকে তাঁর জন্য একটি মুদি দোকানের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার(৭ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে দোকানের মালামাল দিয়ে তাঁকে স্বাবলম্বী করার ব্যবস্থা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামাপুকুর ডাক্তারপাড়ার রেজাউল করিম (৩৭)। তিনি শৈশবে হারিয়েছেন বাবাকে। আর চার বছর বয়সে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আঘাত পান। তাঁর হতদরিদ্র মা রেজাউল করিমের চোখের চিকিৎসায় বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও তাঁর চোখের আলো ফেরাতেবিস্তারিত…
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের কমিটি গঠন
রেজাউল কমিশনার, আব্দুস সবুর কোষাধ্যক্ষ, আবু তালেব সম্পাদক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে অতিথি ছিলেন খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি শরীফ উদ্দীন। বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক দয়াময় হালদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন লিডার ট্রেনার মোঃ মনিরুজ্জামান, জিল্লুর রহমান, এডহক কমিটির সদস্য এ এস এম আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। কাউন্সিলে বিনাপ্রতিদ্বি›দ্বীতায় সহ সভাপতি পদে দিবা নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান, কমিশনার পদে ছফরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ পদে ভালুকাবিস্তারিত…
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর-নীলফামারী রেলপথের ঢেলাপীর কাদিখোল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিখোল সর্দারপাড়ার এলাকার মাহবুব হোসেনের ছেলে পুত্র। রশিদুল ইসলাম একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে ঘটনার দিন গতকাল শনিবার সকালে তিনি সৈয়দপুর- নীলফামারী রেলপথে ঢেলাপীর কাদিখোল এলাকায় রেললাইন পার হতে গিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে তারঁ শরীর দ্বিখন্ডিত হয়। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার কর্মকর্তাবিস্তারিত…
সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ রফিকুল ইসলাম এর কবর জেয়ারত
এম এ আজিজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র কলরোয়া শাখার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ রফিকুল ইসলাম (স্যার) ও কলারোয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলাম এর কবর জিয়ারত করলেন কলরোয়া পৌরসভার সাবেক মেয়র, সদ্য ঘোষিত সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আকতারুল ইসলাম। দোয়াও মোনাজাত পরিচালনা করেন গদখালি জামে মসজিদের ইমাম মাওঃ হামিদুর রহমান।
দেবহাটায় সখিপুরে মেয়াদোত্তীর্ণ সার জব্দ,পুড়িয়ে বিনষ্ট!
এমএ মামুন: দেবহাটার: সখিপুর মোড়ে অবস্থিত বীনা কৃষি ভান্ডারে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি দপ্তরের কর্মকর্তারা। পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলা কৃষি দপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল এ অভিযান পরিচালনা করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ তিন কাঠুন বায়োভিট সার জব্দ করা হয়। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারতে পারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বিসিআইসি সার ডিলার বীনা কৃষি ভান্ডারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ বায়োভিট সার জব্দবিস্তারিত…
মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৬৬ অবৈধ অভিবাসী আটক
নিউজ ডেস্ক :: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে ছয় বাংলাদেশীসহ ৬৬জন বিভিন্ন দেশের অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ। মালয়েশিয়ায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অভিযানে দেশটির বানডার বারু বাঙ্গি ও কাজাংয়ের আশেপাশের ১০টি আবাসিক এলাকা থেকে এসব অভিবাসীদের গ্রেফতার করা হয়। দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘গতকাল রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এই অভিযানে বিদেশী ও স্থানীয়দের সমন্বয়ে ১১০ জনের ডকুমেন্টস চেক করে ৬৬ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ২৮বিস্তারিত…
পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে : ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উসকানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে। মুক্তিপাগল মানুষ এসব সহ্য করবে না। উস্কানির ফলে বর্তমানে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার সম্পূর্ণ উস্কানিদাতার।‘ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি-ডাকাতি ও লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তী সরকারকে ফিরিয়ে আনতে হবে। সে টাকা জনগণেরবিস্তারিত…
স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর সাংগঠনিক জেলার আহবায়ক কমিটি অনুমোদন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আহবায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. ফরহাদ হোসেনকে আহবায়ক, জাহিদ ইকবাল আরমান সিনিয়র যুগ্ম আহবায়ক ও শফিকুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ওই কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। একই সাথে আগামী ১০ দিনের মধ্যে পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠণ করে কেন্দ্রীয় কার্যালয়ে তালিকা প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এদিকে সৈয়দপুর সাংগঠনিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদনের সংবাদে দলটির তৃণমূলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তারাবিস্তারিত…
জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুমকে শুভেচ্ছা
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ ও মজলিশেশুরা সদস্যদের দিন ব্যাপি শিক্ষা শিবির ৮ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমন্ত্রিত প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম গতকাল সন্ধা সাড়ে ৭টায় সাতক্ষীরা জামায়াত কার্যালয়ে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লুহ, অধ্যাপক ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, কর্মপরিষদ সদস্য জামশেদ আলম, অফিস সেক্রেটারী রুহুল আমিনসহ নের্তত্ববৃন্দ। শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম। বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত…


