দরগাহপুরে বাড়ির লোককে অজ্ঞান করে লুটপাট

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে খরিয়াটি গ্রামে বাড়ির লোকজনকে অচেতন করে নগদ টাকাসহ মালামাল ছিনতাই এর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে খরিয়াটি পশ্চিম পাড়ায় শহিদুল মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
মৃত কোরবান মোড়লের ছেলে শহিদুল মোড়ল মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। ধারনা করা হচ্ছে সংঘবদ্ধ চোরেরা কৌশলে ঘরের মধ্যে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দেয়।
চেতনাশকের ক্রিয়ায় স্বামী-স্ত্রী অচেতন হয়ে পড়লে চোরেরা ঘরে ঢুকে আলমারী, বাক্স ইত্যাদি ভেঙ্গে নগদ ৫ লক্ষ ৫৭ হাজার টাকা ও লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ভোরে সামান্য চেতনা ফিরলে উঠে চুরির ঘটনা জানতে পারেন। খবর পেয়ে থানার এএসআই জাকির হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত শহিদুলের চেতনা অনেকটা ভাল হলেও স্ত্রী ততটা সুস্থ হননি।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন