ekabir

 

জামায়াতের আমির বললেন

কেউ বিশৃঙ্খলা করলে উচিত শিক্ষা দেবেন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ::বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ‘যারা লুটতরাজ, চাঁদাবাজি করতে আসবে, তাদের কোনো ছাড় দেবেন না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের হাত অবশ করে দেবেন।’ গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়া আক্তারের (২০) বাড়িতে গিয়ে এলাকাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্বর এলাকায় সুমাইয়া আক্তারের আড়াই মাসের শিশু সুয়াইবার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। জামায়াত নেতা বলেন, ‘আমরা এখানে এসেছি আমাদের শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো ভাষা ফুটেনি। শিশুটির মুখেবিস্তারিত…


১৮ আগস্ট পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন নিয়ে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক :: চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এসপি বাবুল আক্তারের জামিনের বিষয়ে আদেশের জন্য ১৮ আগস্টের দিন ধার্য করেছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদেশের নতুন তারিখ ঘোষণা করে। বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন জানান, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের পক্ষে আদালতে জামিন আবেদন করেছি। দীর্ঘ শুনানি শেষে তার জামিনের বিষয়ে আগামী ১৮ আগস্ট আদেশের দিন ধার্য করেছে আদালত। ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলেবিস্তারিত…


‘আ.লীগ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে

নিউজ ডেস্ক :: বিএনপি নেতারা বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ এখন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে। গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনাসহ তাদের দোসরদের বিচার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তারা এসব কথা বলেন। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘দীর্ঘ দেড় দশক আওয়ামী লীগ জনগণের ওপর যে গুম-খুন, অত্যাচার-নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ এখন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে।’ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, ‘আপনি ক্ষমতায় এসেই সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের হত্যা করেছেন। হেফাজতেরবিস্তারিত…


মোমবাতি প্রজ্বলনে হামলা ধানমন্ডি ৩২ নম্বরে

নিউজ ডেস্ক :: অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় রোকেয়া প্রাচীর নেতৃত্বে একদল সংস্কৃতিকর্মী ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলকে মোমবাতি প্রজ¦ালন করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা হয় বলে জানা গেছে। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী রোকেয়া প্রাচী ধানমন্ডি ৩২ নম্বরে যান। এ সময় আরও ৭০-৮০ জন সংস্কৃতিকর্মী তার সঙ্গে যোগ দেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের আয়োজন চলাকালে ৩০-৩৫ জন যুবক উপস্থিত হয়। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। তারা সবাইকে হুমকি দিয়ে সরিয়ে দেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচীবিস্তারিত…


১ সেপ্টেম্বর স্থগিত বিসিএসের মৌখিক পরীক্ষা

নিউজ ডেস্ক :: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। গতকাল বুধবার সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা হবে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশ জুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়। এ পরিস্থিতিতে গত ২৪ জুলাই পিএসসি তাদের বিভিন্ন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় ১১বিস্তারিত…


ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি সম্পর্কের অন্তরায়

নিউজ ডেস্ক :: দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান তিনি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেওয়া পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। তার কারণ হিসেবে সরকার মনে করছে, এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করাসহ ভারতের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ওপর জোর দেন তৌহিদ হোসেন। এ ছাড়া গতকাল বাংলাদেশে নিযুক্ত চীন, যুক্তরাজ্য, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়নের মিশনপ্রধানরা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেবিস্তারিত…


শিগগিরই ঢাকা আসছে জাতিসংঘ তদন্ত দল

নিউজ ডেস্ক :: বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘ শিগগিরই তদন্ত শুরু করবে। গতকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য খুব শিগগিরই জাতিসংঘের নেতৃত্বে তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে।’ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানানোর জন্য প্রধান উপদেষ্টা জাতিসংঘেরবিস্তারিত…


আজ ভিন্ন রকম ১৫ আগস্ট

নিউজ ডেস্ক :: আজ ১৫ আগস্ট। বাঙালি জাতির ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের দিন। ১৯৭৫ সালের এই রাতে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য এ হত্যাকা- সংঘটিত করে। ঘাতকের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে নিহত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের ১৫ আগস্ট ভিন্ন রকমভাবে এসেছে। দিবসটি নিয়ে গত ১৬ বছরের মতো এবার কোনো আয়োজন নেই। প্রকাশ্যে কোনো কর্মসূচি ঘোষণা করেনি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগও। এর আগে দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। এ দিন সাধারণ ছুটিও থাকত। এবার দলীয় কোনো কর্মসূচিবিস্তারিত…


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার হবে

নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আইন উপদেষ্টা জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যার ঘটনায় মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নেওয়া হবে। সাবেক সরকারপ্রধান শেখ হাসিনাসহ অন্য যাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে। অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, ১০ কার্যদিবসের মধ্যে বিচার বিভাগের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাববিস্তারিত…


হাসিনার বিচারের দাবিতে কলারােয়ায় শিক্ষার্থীদের মিছিল

কামরুল হাসান ।। ছাত্র-জনতা হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে কলারােয়ায় বিক্ষােভ মিছিল ও রােডমার্চ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে স্থানীয় বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা স্বতস্ফুর্ত অংশ নেন। মিছিলে ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দেব না’ ‘বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’ ইত্যাদি স্লােগানে মুখাের করে তােলে গােটা কলারােয়া বাজার। এদিকে, একইদিন অনুরূপভাবে বৈষম্যবিরােধী ছাত্র আন্দোলনের ব্যানারে রােডমার্চ করে শিক্ষার্থীরা। পরে চৌরাস্তা মােড়ে সমাবেশে মিলিত হয়।