হাসিনার বিচারের দাবিতে কলারােয়ায় শিক্ষার্থীদের মিছিল
কামরুল হাসান ।। ছাত্র-জনতা হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে কলারােয়ায় বিক্ষােভ মিছিল ও রােডমার্চ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে স্থানীয় বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা স্বতস্ফুর্ত অংশ নেন।
মিছিলে ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দেব না’ ‘বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’ ইত্যাদি স্লােগানে মুখাের করে তােলে গােটা কলারােয়া বাজার।
এদিকে, একইদিন অনুরূপভাবে বৈষম্যবিরােধী ছাত্র আন্দোলনের ব্যানারে রােডমার্চ করে শিক্ষার্থীরা। পরে চৌরাস্তা মােড়ে সমাবেশে মিলিত হয়।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…
(Untitled)
কামরুল হাসান।। ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতিবিস্তারিত…


