ekabir
কলারোয়া সরকারি কলেজে ৯ দফা দাবি জানালো শিক্ষার্থীরা
কামরুল হাসান।। কলারোয়া সরকারি কলেজে নয় দফার দাবি জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে এক মুক্ত আলোচনায় মিলিত হন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নয় দফার দাবিতে আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীরা কলেজের নানা অব্যবস্থাপনার বিরুদ্ধেও তাদের বক্তব্য ও এর প্রতিকার দাবি করেন। কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান, উপাধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নয় দফা দাবি উপস্থাপন করেন জেলা সমন্বয়ক সায়্যেদ হাসান আল বান্না। দাবির মধ্যে রয়েছে: রাজনীতিমুক্ত কলেজ ক্যাম্পাস, লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বইয়ের অন্তর্ভুক্তিকরণ, স্বাস্থ্যসম্মত ক্যান্টিন চালু, সকলবিস্তারিত…
কলারোয়ায় বিএনপির মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে কলারোয়ায় বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার(১৫ আগস্ট)বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মোড়স্থ সাবেক এমপি ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের বাড়ির সামনে থেকে অবস্থান কর্মসূচি শেষে পৌর সদরে একটি বিশাল বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন-বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে আ.লীগ। আয়নাঘর বানিয়ে শত শত মানুষকে গুম খুন করেছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই। খুনি হাসিনাসহ তার দোসরদের দেশে ফিরিয়েবিস্তারিত…
কেশবপুরে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বিএনপি’র দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচী
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুই দিনব্যাপী কর্মসূচি দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচীতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মাসুদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ারবিস্তারিত…
খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি,সাতক্ষীরা :: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় শহরের পরিবহন কাউন্টারের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা থানা বিএনপি’র সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান। এসময় বক্তব্য রাখেন, দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুলবিস্তারিত…
কলারোয়ায় খুনি হাসিনার বিচারের দাবিতে বিএনপির মিছিল ও সমাবেশ
কামরুল হাসান।। দেশব্যাপী বিএনপি ঘোষিত ৩দিনের কর্মসূচির প্রথম দিনে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে অসংখ্য নিরীহ মানুষ হত্যাকারী খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ই আগষ্ট)বেলা ১২ টার দিকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়াস্থ বাড়ির সামনে থেকে বের হওয়া একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলার সকল ইউনিয়ন থেকে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা কর্মসূচিতে উপস্থিত হয়। তারা বলেন- সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে কথিত মামলায় ৭০ বছরের হাস্যকর সাজাসহ অন্যান্য নেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে তাদের নি:শর্ত মুক্তিবিস্তারিত…
কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন : সভাপতি শওকত, সম্পাদক মীর রফিক
কামরুল হাসান ।: কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শওকত হোসেনকে সভাপতি ও মীর রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বুধবার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী কমিটির অন্য নির্বাহীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি শেখ রবিউল আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু ও আশফাকুর রহমান সোহেল, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক আবু সাইদ, সহ- সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ও শফিউল্লাহ, অর্থ সম্পাদক দিলীপ অধিকারী চান্দু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আশরাফ আলি বাবু, দপ্তর সম্পাদক হাসান আলি, সহ-বিস্তারিত…
শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক :: পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যা্ওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) ভোরে নিজ বাসভবন আমতলার পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আবুল কাসেম মো. মিজানুর রহমান। তিনি জানান, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গত ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে তিন মিনিট ফোনে কথা বলেনবিস্তারিত…
ইন্টারনেটের মূল্য ও কলরেট কমানোর দাবি
নিউজ ডেস্ক ::অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইন্টারনেটের মূল্য ও কলরেট কমানোসহ ৫ দাবি জানিয়েছে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)। রোববার টিক্যাবের যুগ্ম আহ্বায়ক মো. ওবায়েদ উল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি জানানো হয়। এছাড়া গ্রাহকদের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া ৩০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) কমিয়ে এনে গ্রাহকদের স্বস্তি দেওয়ারও আহ্বান জানায় সংগঠনটি। টিক্যাবের আহ্বায়ক মুর্শিদুল হক বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত মহাজোট সরকার গণমানুষের দাবি উপেক্ষা করে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ভোক্তা পর্যায়ে আরো ৫ শতাংশ কর আরোপ করে ৩০ শতাংশ নির্ধারণ করে। এতে করে বর্তমানে ১০০ টাকার মুঠোফোন সেবা ব্যবহারেবিস্তারিত…
আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের বিশেষ সভা
আশাশুনি প্রতিনিধি :: আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের বাশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জ আঃ ওহাব, শিবুপদ, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন,বিস্তারিত…
ডাকাত আতঙ্কে শহরবাসী : পাহারায় মুনজিতপুর যুব সংঘ
নিজস্ব প্রতিবেদক :: ডাকাত আতঙ্কে শহরবাসী মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে মুনজিতপুর যুব সংঘ বাঁশি ও লাঠি হাতে পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছে। দেশি অস্ত্রের মুখে জিম্মি করে শহরের এক বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। গত ৫ই আগষ্ট ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে। সেই সুযোগে একদল সুযোগ সন্ধানি দুঃকৃতিকারী শহর গ্রামের বিভিন্ন স্থানের অফিস, বাড়ী, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট করছে। এ ঘটনার শিকার হয়েছে সাতক্ষীরা শহরের মুনজিতপুর সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়াডের বাসিন্দা মোহাম্মদ কেরামত আলীর পুত্র মোঃ ইনছার আলী। সে পেশায় কাঠমিস্ত্রী। ঘটনা সুত্রে জানাযায় গত ১২ আগষ্টবিস্তারিত…


