বুধবার, জুলাই ৮, ২০২৬

 

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাদরাসার ২ শিক্ষার্থী নিহত, ব্যাপক হতাহতের আশঙ্কা

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপা পড়ে একটি মাদরাসার অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। স্থানীয়দের আশঙ্কা, ধসে পড়া মাটির নিচে এখনও অর্ধশতাধিক শিশু ও শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে। বুধবার (৮ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-ব্লক ‘এ-৩’ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই উখিয়াসহ কক্সবাজারের সীমান্ত এলাকায় তীব্র ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। বিকেল ৩টারবিস্তারিত…


আশাশুনির প্রতাপনগর-রুইয়ারবিল-শুভাদ্রকাঠি- চাকলা সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে হাজারো মানুষ।। দ্রুত সংস্কারের দাবি

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।বর্ষার বৃষ্টিতে কাদায় একাকার হয়ে গেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর-রুইয়ারবিল-শুভাদ্রকাঠি- চাকলা সড়ক। হাঁটুসমান কাদা আর জলাবদ্ধতার কারণে প্রতিদিন জুতা হাতে নিয়ে খালি পায়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। চরম দুর্ভোগে পড়েছেন কৃষক,শ্রমিক,ব্যবসায়ী,চাকরিজীবীসহ কয়েকটি গ্রামের হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে এলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে স্থানীয়দের মধ্যে। জানা গেছে,প্রতাপনগর ইউনিয়নের প্রতাপনগর থেকে রুইয়ারবিল,শুভাদ্রকাঠি হয়ে চাকলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ঘূর্ণিঝড় আইলার পর থেকে স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। বর্ষা শুরুবিস্তারিত…