১ সেপ্টেম্বর স্থগিত বিসিএসের মৌখিক পরীক্ষা

নিউজ ডেস্ক :: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। গতকাল বুধবার সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা হবে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশ জুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়। এ পরিস্থিতিতে গত ২৪ জুলাই পিএসসি তাদের বিভিন্ন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় ১১ হাজার ৭৩২ জন উত্তীর্ণ হয়েছেন। তারাই এখন মৌখিক পরীক্ষা দিচ্ছেন। গত ৮ মে থেকে এই মৌখিক পরীক্ষা শুরু হয়, যা ৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরে ২০২২ সালের ২৭ মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়। তাতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন।






সম্পর্কিত সংবাদ

  • জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
  • ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
  • প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
  • এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ