ekabir

 

রিমান্ড শেষে কারাগারে সাবেক হুইপ আ স ম ফিরোজ

   নিউজ ডেস্ক ::বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী ভাটারায় সোহাগ মিয়া (১৬) নামের এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দিয়েছেন। এদিন দ্বিতীয় দফা রিমান্ড শেষে ফিরোজকে ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত তার জামিনবিস্তারিত…


বিএনপির যে নেতা আটক হলেন যৌথ বাহিনীর অভিযানে

নিউজ ডেস্ক : : আশুলিয়ার পোশাক খাতে নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিবসহ মোট আটজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার জামগড়া ও পল্লী বিদ্যুৎ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। পুলিশ জানান, যৌথ বাহিনীর একটি দল আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালায়। এসময় পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টিকারী সন্দেহে ছয়জনকে আটকের পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করে একই সময় যৌথবাহিনীর আরেকটি দল আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালায়। এসময় বিএনপি নেতাবিস্তারিত…


বঙ্গোপসাগরে নিম্নচাপ, বজ্রসহ ভারী বর্ষণের আভাস

  নিউজ  ডেস্ক : : বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় আগামী তিন দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এই অবস্থায় সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতেবিস্তারিত…


বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শেখ হাসিনার ফোনের সংযোগ, সুযোগ নেই বাইরে যাওয়ার

  নিউজ  ডেস্ক : ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন। তবে সেই সুযোগ পাননি তিনি। ৫ আগস্ট দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে। এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদমাধ্যম ‘নর্থইস্ট নিউজে’ লেখা এক প্রতিবেদনে দাবি করেছেন, শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন। সেখান থেকে তিনি কারও সঙ্গে যোগাযোগবিস্তারিত…


স্বৈরাচার,খুনি’র পতন হলেও ষড়যন্ত্র অব্যহত রয়েছে : তারেক রহমান

  একরামুল কবীর :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি.র রাজনীতি হলো উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি,আমরা বাংলাদেশ তথা সাতক্ষীরার সকল সম্ভবনাকে খুজে বের করে আনতে চায়, সম্ভবনাকে কাজে লাগাতে চায়। দেশ ও জনগনের উন্নয়ন তখনই হবে যখন একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। জনগনের সরকারই একমাত্র জনগনের কথা চিন্তা করে। জনগনের সরকারই একমাত্র জনগনের কাজ করে। তিনি রবিবার বিকালে ভার্চুয়ালী অংশ গ্রহণ করে কলারোয়া ফুটবল মাঠে কলারোয়ার সদ্য কারা মুক্ত ৪৫ জন নেতা কর্মীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কলারোয়া তালার সাবেক এমবিস্তারিত…


ব্যারিস্টার রাজ্জাক এবি পার্টি ছাড়লেন

নিউজ ডেস্ক :: এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। লন্ডন থেকে এক  বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এবি পার্টির সঙ্গে কিছু  ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি আর দলটির প্রধান উপদেষ্টা নই।’ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই বৃটেনে অবস্থান করছেন। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন তিনি। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। জামায়াতে সংস্কারের তাগিদ দিয়েছিলেন তিনি। বিশেষত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকেবিস্তারিত…


অভিযোগ প্রমাণ হলেই মামলা : জিরো টলারেন্সে বিএনপি’র হাইকমান্ড

নিউজ ডেস্ক  :;  চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে বিএনপি’র হাইকমান্ড। সম্প্রতি বিভাগীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। এরই প্রেক্ষিতে দল এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। করা হচ্ছে বহিষ্কার ও পদ স্থগিত। এমনকি দল থেকে তাদের বিরুদ্ধে মামলাও করা হচ্ছে। আবার কোথাও কোথাও কমিটি বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে।বিস্তারিত…


ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক

  নিউজ ডেস্ক ::  ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একইসঙ্গে ভারতের এই অবস্থান নিয়ে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন তিনি। শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়। কিন্তু তিনি রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-হামাসের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেছেন। যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশে কোনো যুদ্ধ পরিস্থিতি নেই। বরং বাংলাদেশ অতি সমপ্রতি দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণঅভ্যুত্থানের মাধ্যমেবিস্তারিত…


বন্যাদুর্গত ২৫৬ পরিবারের মাঝে দখিনা’র আর্থিক অনুদান প্রদান

নিউজ ডেস্ক ::শনিবার, ৭ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় দখিনা (একটি অরাজনৈতিক জন ও সমাজ কল্যাণ মূলক সংগঠন) খুলনাএর উদ্যোগে দক্ষিণাঞ্চলের বন্যাদুর্গত ২৫৬ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি-২০২৪ পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিতবিভিন্ন স্থানে বাস্তবায়ন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দখিনার সভাপতি আলহাজ্ব ওয়াহিদুজ্জামান খান পল্টু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার,সরকারি বয়রা মহিলা কলেজের প্রফেসরএসএম মাহবুবুর রহমান, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ সম্মানিত অধ্যক্ষ, একেএম গোলাম আযম, সহকারী অধ্যক্ষ, মোহাম্মদ আকতার হোসেন, শিক্ষক শেখ মেহেবুব ইসলাম, অধ্যাপক আব্দুস সাত্তার, শিক্ষক মোঃরবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি, এম, ইউনুসবিস্তারিত…


কপিলমুনি প্রেস ক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত

আমিনুল ইসলাম বজলু :: অবশেষে পদত্যাগ করেছেন খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কপিলমুনি প্রেস ক্লাবের সভাপতি জিএম হেদায়েত আলী টুকু। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের শারিরীক সমস্যার কথা উল্লেখ করে তিনি নিজে পদত্যাগ ও বর্তমান কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে উদ্বুধ পরিস্থিতিতে আগামী ৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সংগঠনের বিশেষ জরুরী সাধারণ সভা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনের নির্ভরযোগ্য একাধিক সূত্র। একই দিন সংগঠনের নির্বাচিত খন্ডকালীণ সাধারণ সম্পাদক শেখ মুহাঃ আব্দুস সালাম, একে আজাদ, এইচএম শফিউল ইসলাম, এসএম লোকমান হেকিম পদত্যাগ করলে বিষয়টি অবগত হয়ে সভাপতি হেদায়েতবিস্তারিত…