ekabir

 

সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।  পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৯৭১ সালে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। মার্চে অসহযোগ আন্দোলন চলাকালে ২১-২৩ মার্চ তিনি ঝিনাইদহেক য়েকজন বাঙালি সহকর্মীর সঙ্গে মিলিত হন। আলোচনা করে সিদ্ধান্তবিস্তারিত…


বিভিন্ন মানুষের নামে হয়রানীমূলক মামলার প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :: ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বন্দরের সফল ব্যবসায়ী, অধিক করদাতা ও বিশিষ্ঠ সমাজসেবক নাজমুল আলম মিলন, শ্রমিক নেতা নিজাম উদ্দীন(১৭২২) ও মোঃ হারুণ (১১৫৫)সহ নিরীহ ও নির্দোষ মানুষের নামে হয়রানীমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ভোমরা শুল্ক স্টেশনের সামনে ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশন, ৪টি শ্রমিক ইউনিয়ন ১১৫৫, ১১৫৯, ১৭২২ ও ২২৬৪ এবং ট্রান্সপোর্ট মালিক সমিতির হাজার হাজার শ্রমিক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনবিস্তারিত…


কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ভাসুরের হামলায় মারাত্নক আহত রেখা খাতুন

নিউজ ডেস্ক :: কূপ্রস্তবে রাজি না হওয়ায় পিটিয়ে আহত করেছে রেখা খাতুন (৩৫)কে। রেখা সতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। ঘটনার বিবরণে জানা যায়, দীীর্য় দিন ধরে রেখাকে তার ভাসুর মোকলেছুর রহমান প্রায়ই কূূ প্রস্তাব দিয়ে আসছিলো। রেখা তার ভাসুরের কূ-প্রস্তাবে রাজি হতো না। এতে ক্ষীপ্ত হয়ে মোকলেছুর তার ছোট ভাইয়েয়র বউ রেখাকে পিটিয়ে আহত করেছে। শুধু রেখাকেই নয় তার স্বামী মিজানুরকে ও পিটিয়ে মারত্নক ভাবে আহত করেছে। রেখার স্বামী মিজানুর জানান,দীর্ঘ দিন ধরে পিতার ভিটা বাড়ির ৭ কাটা জমিতে আমরা দু’ভাই বসবাস কর আসছি। বড় ভাই মোকলেছুরবিস্তারিত…


বাংলাদেশের যে তিন ক্রিকেটার এবার ভারতের নজরে

নিউজ ডেস্ক : : চলতি মাসে ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবে ভারত। দুই ম্যাচের টেস্টের সিরিজের প্রথমটির জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ভারতীয় কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক টিম ইন্ডিয়া। টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে পাওয়ার পাশাপাশি চোট কাটিয়ে ফেরা রিশভ পন্তকেও পাচ্ছে তারা। সবমিলিয়ে নিজেদের সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়েই মাঠে নামবে রোহিত শর্মার দল।


বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বিজিবিতে, সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

 নিউজ ডেস্ক  :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু ও মা”দ”ক পাচারসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সম্প্রতি এ বাহিনীতে ডিজিটাল পদ্ধতিতে ১০৩তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী উভয় প্রার্থী নেয়া হবে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিপাহি পদে আবেদনের জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায়বিস্তারিত…


বন্যার্তদের টাকার দুই-তৃতীয়াংশ আত্মসাতের অভিযোগ যুবদলের দুই নেতার বিরুদ্ধে

যশোর প্রতিনিধি :: বন্যার্তদের জন্য সংগৃহীত টাকার দুই-তৃতীয়াংশ আত্মসাতের অভিযোগ উঠেছে যশোরের বাঘারপাড়া উপজেলা যুবদলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে। সংগঠনের সাবেক ১৮ জন নেতার স্বাক্ষরিত একটি অভিযোগপত্র গত ১ সেপ্টেম্বর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠিয়েছেন। অবশ্য অভিযুক্ত দুই নেতা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যাপারে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, ‘উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিব যথাক্রমে একলাছ হোসেন ও বিপ্লব বিশ্বাস দুজনকেই চিনি। তারা পরীক্ষিত। সংগঠনের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি চক্র বিনা কারণে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।’ পৌর যুবদলের সাবেকবিস্তারিত…


বাড়িতেই বস্তায় বস্তায় টাকা রাখতেন আমু

নিউজ ডেস্ক  ::  বেপরোয়া অনিয়ম দুর্নীতির মাধ্যমে গত ১৬ বছর ধরে শত শত কোটি টাকা আয় করলেও দেশে সাবেক এমপি আমির হোসেন আমু তেমন কোনো সম্পদের সন্ধান মেলেনি। ব্যাংক ব্যবস্থার ওপর তেমন একটি ভরসা ছিল না তার। বস্তায় বস্তায় টাকা তিনি রাখতেন বাড়িতে। যার প্রমাণ মেলে গত ৫ আগস্ট। অর্থবিত্তে ঠিক কতটা ফুলেফেঁপে উঠেছিলেন সাবেক এমপি আমির হোসেন আমু তা জানা সম্ভব না হলেও তার সঙ্গে থাকা ছোট নেতারাও বনে গেছেন কোটিপতি। ৫ আগষ্টের আগ পর্যন্ত দোর্দণ্ড প্রতাপে ঝালকাঠি শাসন করা এই আওয়ামী লীগ নেতার বর্তমান অবস্থান সম্পর্কে জানে নাবিস্তারিত…


ভারতকে শাস্তি দিল যুক্তরাষ্ট্র রাশিয়াকে সহযোগিতা করায়

নিউজ ডেস্ক  ::  রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র দুটি ভারতীয় শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ বৃদ্ধি ও রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজারবাইজানের সংবাদমাধ্যম নিউজ ডট এজেডের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হলো—গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং। মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটির সম্পত্তিবিস্তারিত…


অবশেষে প্রকাশ করা হলো সালমান এফ রহমানের খেলাপি ঋণের হিসাব

নিউজ ডেস্ক : : দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে খেলাপি ঋণের বাইরে ছিলেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। অবশেষে প্রকাশ করা হলো তার খেলাপি ঋণের হিসাব। যা এই প্রথমবারের মতো ঋণখেলাপির তালিকাভুক্ত করা হয়েছে। শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকেই ঋণের নামে প্রায় ২৭ হাজার কোটি টাকা বের করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যা ওই শাখার মোট ঋণের ৬৫ শতাংশ। এরই মধ্যে ১৮ হাজার কোটি টাকার বেশি খেলাপি হয়ে গেছে। এসব ঋণের অধিকাংশই ছিল বেনামি। পরে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়ে বেনামি ঋণগুলোবিস্তারিত…


ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ : শচীন তেন্ডুলকারের সামনে বড় চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক  ::  সামনে ভারত-বাংলাদেশ সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে মাস্টার ব্লাস্টার  শচীন তেন্ডুলকারের সর্বকালের রেকর্ড  চ্যালেঞ্জের  মুখে । এই সিরিজে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা ৪০দিনেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে। এটি ভারতের জন্য হোম সিজনের  শুরু যেখানে অক্টোবরের শেষ নাগাদ তাদের পাঁচটি টেস্ট খেলার কথা রয়েছে। এ বারের সিরিজ যথেষ্ট লড়াইয়ের হতে পারে। তার কারণ, সদ্য পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। আত্মবিশ্বাসে ভরপুর গোটা টিম। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিরাট কোহলি,বিস্তারিত…