ekabir
দেশজুড়ে অপুষ্টি প্রতিরোধে সাজেদা ফাউন্ডেশনের সাথে আইএসডি’র অংশীদারিত্ব
নিউজ ডেস্ক :: সুবিধাবঞ্চিত মানুষের ভিটামিন ও খনিজের অভাব থেকে উত্তরণে সাজেদা ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্ব করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। এর আওতায় স্কুল ক্যাম্পাসের ভার্টিক্যাল গার্ডেন থেকে উৎপাদিত সবজি দেশজুড়ে সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করা হবে। স্কুলটির ‘সার্ভিস সেটারডে’ অনুষ্ঠান থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সাজেদা ফাউন্ডেশনের আরবান পোভার্টি এলেভেশন প্রোগ্রামের সিনিয়র কো-অর্ডিনেটর আফওয়াজা রহমান দৃষ্টি এ বিষয়ে হাতেকলমে দিক-নির্দেশনা দেন। এসময় আইএসডি’র শিক্ষার্থী ও কর্মীরা পুষ্টি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পালংশাক, সরিষা শাক, টমেটো, বেগুন ও মরিচের মতো বিভিন্ন পুষ্টিকর সবজি আবাদ করে। প্রান্তিক এলাকায় অপুষ্টি প্রতিরোধ করাবিস্তারিত…
জান্নাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবিদক :: জান্নাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকাল ৮টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থিতিত সম্পূর্ণ বেসরকারি ভাবে গড়ে উঠা মাদ্রাসা ক্যাম্পাসের হল রুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। জান্নাতুল কুরআন মাদ্রাসার চোয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, ইসলামিক ফান্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল হোসেন, মাওলানা নূরুল আফসার, আব্দুর রশিদ। কোআরডিনেটর জিয়াউরুল ইসলামের পরিচালনায় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক আলমগীর জুলফিকারবিস্তারিত…
শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
বেনাপোল প্রতিনিধি :: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য- সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সমবায়ে উন্নয়ন। পতাকা উত্তলনের মাধ্যমে উদ্বোধন শেষে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনারদেরবিস্তারিত…
শেখ হাসিনা নেতা-কর্মীদের বড়লোক বানিয়ে দেশকে দেউলিয়া করেছে : টুকু
নিউজ ডেস্ক ::শেখ হাসিনা নেতা-কর্মীদের বড়লোক বানিয়ে দেশকে দেউলিয়া করেছেন বলে মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘দেশের অর্থ লুটপাট করে জনগণের টাকা বিদেশে পাচার করেছেন শেখ হাসিনা। তিনি দলীয় নেতা-কর্মীদের বড়লো তিনি বলেন, ‘শেখ হাসিনার এমন পরিনতি হয়েছে, শেষ পর্যন্ত তিনি গণভবনের রান্না করা খাবারও খেয়ে বিদায় নিতে পারেননি। তার পরিনতি হয়েছে ইতিহাসে নজিরবিহীন। শুক্রবার (১ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সুমন, শহীদ লতিফ ও রশিদের এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবিস্তারিত…
আশাশুনিতে যুবদল নেতার খবর পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান, :: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন থেকে ৪ দিন পূর্বে সেনাবাহিনীর গাড়ির মত গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া যুবদল নেতা শাহিনুর ঢালীর খোজ পেতে অসহায় স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা গ্রামের ফজলুর রহমান ঢালীর ছেলে শাহিনুর ঢালীর স্ত্রী তানিয়া আক্তার লাকী সিজারের মাধ্যমে ভূমিষ্ট ১০ দিনের সন্তান, বৃদ্ধা শ্বাশুড়ি (৭৫) ছফেদা বেগমসহ পরিবারের সদস্যদের সাথে নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, তার স্বামী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। অতি বৃষ্টিতে এলাকার ফসল ক্ষেত প্লাবিত হলে তিনি এলাকারবিস্তারিত…
মেঘ কেটে যায়নি, টের পাচ্ছি: জামায়াত আমির
নিউজ ডেস্ক :: গণআন্দোলনে আওয়ামী লীগ বিদায় নিলেও ‘জুলুম’ শেষ হয়নি বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাই এমন সময়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াত আমির বলেন, “আমাদের জাতি বড়ই মজলুম। সাড়ে ১৫ বছরের জুলুমের সবকিছু শেষ হয়ে যায়নি। এখনও তার অনেক রেশ রয়ে গেছে। আবার নতুন-নতুন অনেক সমস্যাও দেখা দিচ্ছে। জামায়াত আমির বলেন, এই সময়টা বিভক্তির নয়। এই সময়টা ব্যক্তি স্বার্থ দেখার গণআন্দোলনে আওয়ামী লীগ বিদায় নিলেও ‘জুলুম’ শেষ হয়নি বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুরবিস্তারিত…
কলারোয়া থেকে অভিনব কায়দায় ট্রাক চুরি
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ নভেম্বর) ভোরে পৌরসভাধনী ইউরেকা ফুয়েল পাম্প থেকে ১৬১৫ মডেলের টাটা ব্রান্ডের ট্রাকটি চুরি করে নিয়ে যায় কে বা কারা। ট্রাকের মালিক উপজেলার রায়টা গ্রামের মুনসুর আলী। তার ভাইপো চঞ্চল ও সাইফুল ইসলাম জানান, ‘কলারোয়া ফায়ার সার্ভিস অফিসের পাশে ইউরেকা ফুয়েল পাম্প চত্বরে টাটা কোম্পানির ১৬১৫ মডেলের ট্রাকটি (সাতক্ষীরা-ট-১১-০৩১৩) পার্কিং করে রাখা হয়। এজন্য পাম্পে টাকাও দেয়া হয়। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কে বা কারা ট্রাকটি নিয়ে যশোর অভিমুখে চলে যায়। পাম্পের সিসি ক্যামেরার ফুটেজে এ দৃশ্যবিস্তারিত…
কলারোয়ায় জাতীয় যুব দিবস পালিত
এম এ আজিজ:: কলারোয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে । শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। উপজেলা অডিটোরিয়ামে যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা জামায়াত ইসলামী আমীর শিক্ষক মাওঃ কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহবিস্তারিত…
আশাশুনিতে উপজেলা কৃষক দলের উদ্যোগে কৃ্ষক সমাবেশ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে উপজেলা কৃষক দলের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় আশাশুনি বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আহবায়ক মোঃ সালাহ উদ্দীন লিটন। প্রধান বক্তা ছিলেন, জেলা সদস্য সচিব রবিউল ইসলাম রবি। উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব আঃ কাদের ও যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথিবিস্তারিত…
আগেজাতীয় পার্টি কার্যালয়ে আগুন, ‘বেইমান’ আখ্যা দিয়ে ‘নিশ্চিহ্ন’ করার ডাক হাসনাতের
নিউজ ডেস্ক :: জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, ‘উচ্ছৃঙ্খল জনতা’ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলটির কার্যালয়ে অগ্নিসংযোগ করে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে, উদ্ভূত পরিস্থিতিতে আগুন নেভাতে ঘটনাস্থলে যাওয়া এখনো সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে, সেনাবাহিনীর সহায়তা সেখানে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’র ব্যানারে শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করেন। জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতেবিস্তারিত…


