জান্নাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবিদক :: জান্নাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকাল ৮টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থিতিত সম্পূর্ণ বেসরকারি ভাবে গড়ে উঠা মাদ্রাসা ক্যাম্পাসের হল রুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জান্নাতুল কুরআন মাদ্রাসার চোয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল  হাশেম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, ইসলামিক ফান্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, উপজেলা সহকারী  শিক্ষা অফিসার আবুল হোসেন, মাওলানা নূরুল আফসার, আব্দুর রশিদ।

কোআরডিনেটর  জিয়াউরুল ইসলামের পরিচালনায় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক আলমগীর জুলফিকার আলী হায়দার, প্রধান শিক্ষক, হাবিবুর রহমান, অ্যাকাডেমিক ডিরেক্টর মিজানুর রহমান আজমী, মার্কেটিং ডিরেক্টর জাহেদুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিতে বালক বালিকা শাখার পাশাপাশি, নূরানী, নাযেরা, হিফজসহ প্লে থেকে দাখিল পর্যন্ত পড়া লেখার ব্যবস্থা আছে।

 






সম্পর্কিত সংবাদ

  • নদী ভাঙন আতঙ্কে সাতক্ষীরার দৃষ্টিনন্দন আখড়াখোলা বাজার জামে মসজিদ: দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসীর
  • ঝাউডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র শবে কদর
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • “রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ
  • সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
  • নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার