ekabir

 

কোটি টাকা পুরস্কার ও বৈষম্য নিরসনে উদ্যোগ ক্রীড়া উপদেষ্টার

 নিউজ  ডেস্ক ::সাফ চ্যাম্পিয়নদের বরণ করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘন্টা দুই অপেক্ষায় ছিলেন বাফুফে ভবনে। সন্ধ্যা সাতটায় সাবিনারা ভবনে পৌছানোর পর সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা আর্থিক পুরস্কারের ডামি চেক প্রদান করেন।  আধ ঘন্টার কম সময় নারী ফুটবলারদের সঙ্গে সভার পর গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা। বাফুফে ভবনের নিচে তখন সাংবাদিকদের হুলুস্থল পরিস্থিতি। প্রতিষ্ঠিত গণমাধ্যমের চেয়ে ইউটিবারের সংখ্যা বেশি। বাফুফের মিডিয়া বিভাগ তাদের সামলাতে হিমশীম। এক পর্যায়ে সম্মেলন স্থগিত অবস্থায় গেলেও পুলিশের পদক্ষেপে খানিকটা নিয়ন্ত্রণে আসে।বিস্তারিত…


ধবলধোলাই হয়ে নাজমুল, ‘এভাবে চলতে থাকলে এ রকম ফলাফলই হবে’

  নিউজ  ডেস্ক  :: হতে পারে অধিনায়ক হিসেবে এটাই নাজমুল হোসেনের শেষ ম্যাচ। আবার তা না–ও হতে পারে। কী হবে, তা জানা যাওয়ার কথা আজ রাতের মধ্যেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদ কথা বলবেন নাজমুলের সঙ্গে। এরপরই আসবে সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২৭৩ রানের বিশাল হারের পর সংবাদ সম্মেলনে তাই এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি নাজমুল। তবে বলেছেন, অধিনায়কত্ব তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে না, ‘ব্যাটিংয়ের সময় আমার কাছে একবারও মনে হয়নি আমি অধিনায়ক। অধিনায়ক বলে সব আমাকে একা করতে হবে, এমন নয়। আমি বল দেখি ব্যাটিংবিস্তারিত…


সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকারকে আরো সক্রিয় হতে হবে

নিউজ  ডেস্ক :: বাংলাদেশ  সরকারকে রোডক্র্যাশে মৃত্যু ও আহতের সংখ্যা কমাতে এবং সড়ক নিরাপত্তার জন্য জাতিসংঘের বৈশ্বিক পরিকল্পনা বাস্তবায়ন করতে সড়ক নিরাপত্তার বিষয়ে জাতিসংঘের সুপারিশকৃত সেইফ সিস্টেম এপ্রোচের আলোকে একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করতে হবে। আর এর জন্য সরকারকে আরো সক্রিয় হতে হবে বলে এমন মন্তব্য করেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের আয়োজনে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে নিরাপদ সড়ক জোরদারকরণে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন শীর্ষকবিস্তারিত…


শার্শায় নিহতের দুই মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় নিহতের দুই মাস পর আদালতের নির্দেশে তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার বেলা ১২ টার সময় উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত তাসলিমা আমলাই  গ্রামের নূর আহম্মেদের স্ত্রী। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিন ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম। উল্লেখ্য, গত ২৬ শে আগষ্ট ফযরের নামাজের জন্য ভোরে মসজিদে যায় তাসলিমার স্বামী নুর আহম্মেদ।বিস্তারিত…


কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ

কামরুল হাসান :: কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অনুদানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাথী সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুরে সাথী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান। খেলার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। সাফজয়ী বাংলাদেশের নারী ফুটবল দল আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব  অর্জন করেছে। এসময় নারী দলকে শুভেচ্ছা জানিয়ে আগামীদিনে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদেরবিস্তারিত…


ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে

নিউজ ডেস্ক  :: গেল মাসের শেষের দিকে তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন ‘ক্রাথন’। এবার এ অঞ্চলের দিকে ধেয়ে আসছে নতুন সুপার টাইফুন কং-রে। ৩০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এ টাইফুন। বুধবার (৩০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যমে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কং-রে এখন তাইওয়ানের দিকে ৩০০ কিলোমিটার গতিবেগে আগাচ্ছে। এর ফলে গোটা দ্বীপ লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। এর আগে এটি ফিলিপাইনে আঘাত হেনেছে। এরপর প্রলংকরী আকারে রূপ নিয়েছে।         মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার বেগে এটিয়ে এগিয়ে যাচ্ছে।বিস্তারিত…


 আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

 নিউজ ডেস্ক :: ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। গোলের জন্য মরিয়া দুই দলই বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখানবিস্তারিত…


আশাশুনিতে বিএনপি’র সমাবেশ সফল করতে যৌথ মতবিনিময় সভা

 জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আগামী ৩ নভেম্বর আশাশুনিতে উপজেলা বিএনপির সমাবেশ সফল করতে যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছট্টু, আঃ রহিম ছোট, সরদার রুহুল আমিন, ফারুকুজ্জামান ফারুক, আক্তারুজ্জামান, সেকেন্দান আলী বাদশা ও রফিকুল ইসলাম। যুগ্ম আহবায়ক শফিউল আলমবিস্তারিত…


শ্রীউলায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় ও ত্রাণ বিতরণ 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সাথে মতবিনিময় ও ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের হাজরাখালি, মাড়িয়ালা ও মহিষকুড় গ্রামের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় করেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এসময় উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, শ্রীউলা ইউনিয়ন আমির মাওঃ লুৎফুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি শাহিনুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মফিজুল ইসলাম,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আবারুল ইসলাম, হাজরাখালি গ্রামের আব্দুর রহিম সানা, মাড়িয়ালা গ্রামের আব্দুর রহিম জোয়ার্দার,বিস্তারিত…


আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানা মূলের আসামীসহ ২ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই রাজীব মন্ডল, এএসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে সিআর-২০৫/১৯ (আশাঃ), এস/সি-২৮৭/২০ (৩ মাসের বিনাশ্রম সাজপ্রাপ্ত) এর আসামী বুধহাটা গ্রামের মৃত গহর আলী সরদারের ছেলে নজরুল ইসলাম, সিআর-২০৪/২৪ (কালিঃ) এর আসামী কমলাপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলামকে আশাশুনি থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।