ekabir

 

কেসিসি’র অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি উন্নয়ন কমিটির

খুলনা প্রতিনিধি :: খুলনা সিটিকর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, খুলনা শহরে বসবাসরত সকল নাগরিকের নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব এই প্রতিষ্ঠানের। বর্তমান খুলনা শহরের যানযট দিনদিন এতই বৃদ্ধি পাচ্ছে যার ফলে ছোটখাটো দুর্ঘটনা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। খুলনা শহরে রাস্তাঘাটের বেহালদশা চলাচলে চরম ভোগান্তি হচ্ছে, রাস্তাঘাট দ্রæত সংস্কার ও নির্মান কাজ শেষ করে জনগনের দূর্ভোগ কমাতে হবে। কেসিসি ইতিমধ্যে খুলনা শহরে যে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে তাকে স্বাগত কিন্তু ফুটপাত দখলমুক্ত ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত না রাখলে জনগন এর সুফল পাবে না। এই সকল বিষয়েরবিস্তারিত…


দেবহাটায় রাইট টু গ্রো প্রকল্পের যৌথ কর্ম পরিকল্পনা বিষয়ক সভা

দেবহাটা প্রতিনিধি :: দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্টের যৌথ কর্ম পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রæপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডল। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সখিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী,বিস্তারিত…


কেসিসি’র অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি উন্নয়ন কমিটির

নিউজ  ডেস্ক  :: খুলনা সিটিকর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, খুলনা শহরে বসবাসরত সকল নাগরিকের নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব এই প্রতিষ্ঠানের। বর্তমান খুলনা শহরের যানযট দিনদিন এতই বৃদ্ধি পাচ্ছে যার ফলে ছোটখাটো দুর্ঘটনা ও যান চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। খুলনা শহরে রাস্তাঘাটের বেহালদশা চলাচলে চরম ভোগান্তি হচ্ছে, রাস্তাঘাট দ্রæত সংস্কার ও নির্মান কাজ শেষ করে জনগনের দূর্ভোগ কমাতে হবে। কেসিসি ইতিমধ্যে খুলনা শহরে যে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে তাকে স্বাগত কিন্তু ফুটপাত দখলমুক্ত ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত না রাখলে জনগন এর সুফল পাবে না। এই সকল বিষয়েরবিস্তারিত…


বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়নের এডিশনাল ডিআইজি শাহিনুর আলম খান। বুধবার (৬ নভেম্বর) বিকালে খুলনা রিজিয়নের এডিশনাল ডিআইজি শাহিনুর আলম খান বেনাপোল স্থলবন্দর হয়ে আন্তর্জাতিক চেকপোস্ট ও ইমিগ্রেশন পরিদর্শন করেন। এসময় তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও ইমিগ্রেশনে লিফলেট বিতরণ এবং যানজট নিরশনের জন্য স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের যশোর সহকারী পুলিশ সুপার নাসিম খান, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া, বেনাপোল ইমিগ্রেশন ওসিবিস্তারিত…


আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান

নিউজ ডেস্ক ::   আয়নাঘরের থেকেও ভয়াবহ ঘরের সন্ধান পেয়েছে গুম কমিশন, র‍্যাব যার তত্ত্ববধায়নে ছিল বলে জানিয়েছেন গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম। বলেন, প্রায় ৮টির মতো ডিটেনশন বা আয়নাঘরের খোঁজ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি এর কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি। বিচারপতি মইনুল ইসলাম বলেন, এখানে রাজনৈতিক কারণেই বেশিরভাগ ব্যক্তিদের গুম করা হয়েছে। তবে রাজনৈতিক কারণ ছাড়া স্বপ্রণোদিত হয়ে অভিযোগের বাইরে অনেকক গুম করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০০’র বেশি গুম হওয়া মানুষকে এখনও শনাক্ত করা যায়নি। আটকের ২৪ ঘণ্টারবিস্তারিত…


ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

ম ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে সোমবার (৪ নভেম্বর) নিরাপত্তামূলক এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টা থেকে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ঢাকা মহানগরীর হাজারীবাগের বসিলা, কোতোয়ালীর বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজবিস্তারিত…


মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে ফখরুলের থাপ্পড়

 নিউজ  ডেস্ক  :: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়া ডা. শাহাদাত হোসেনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মেজাজ হারিয়ে দলীয় এক কর্মীকে থাপ্পড় দিয়ে বসেন তিনি। রোববার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, রোববার বেলা ১২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানতে আসেন বিএনপির হাজারো নেতাকর্মী। এই সময় মাজারের প্রবেশমুখে নেতাকর্মীরা হুড়োহুড়ি শুরু করলে কয়েকজন গিয়ে মির্জাবিস্তারিত…


দেবহাটার ইউএনও-ওসি’র সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মতবিনিময় বিনিময়

এমএ মামুন :: দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও নবাগত পুলিশ পরিদর্শক নূর মোহাম্মাদ এর সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজের নের্তৃত্বে প্রথমে অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ ও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জমানের সাথে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসমসয় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সাতক্ষীরা সরকারি কলেজের নাজমুল হোসেন রনি, আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র নাহিদ হোসেন, সরকারি খান বাহাদুর আহছানবিস্তারিত…


বিভাগীয় শ্রেষ্ট সমবায় পুরস্কার পেলেন নলতার পরিবেশ ও কৃষি সমবায় সমিতি

এমএ মামুন :: জাতীয় সমবায় দিবসে কৃষি ভিত্তিক/সার্বিক উন্নয়ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে মনোনীত শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেয়েছে কালিগঞ্জের নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। শনিবার খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সিইও আশরাফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, আঞ্চলিক সমবায়বিস্তারিত…


আদানির আল্টিমেটাম, ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

 নিউজ  ডেস্ক  :: বাংলাদেশকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বরের মধ্যে বাংলাদেশ ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে আদানি পাওয়ার।   সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি বিপিডিবি। বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গতবিস্তারিত…