বুধহাটায় কলেঃ স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বিবিএম কলোজিয়েট স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে। বুধবার স্কুল চত্বরে ও বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠান বাউন্ডারীর মধ্যে ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া বর্জ্য অপসারন করা, চিত্রাঙ্কন, বর্জ্য থেকে খেলনা তৈরী, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা বিষয়ের উপর জারীগান পরিবেশন করা হয়। কলেজিয়েটের অধ্যক্ষ দেবব্রত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান।
সহকারী শিক্ষক খান সালামত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা রাখেন, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আলহাজ্ব কবির আহমম্মেদ ঢালী, শিক্ষার্থী তনুশ্রী ফৌজদার। জারীগান পরিবেশন করেন, দাউদ বয়াতী।
« সর্দি-কাশি গায়েব হবে এই পানীয়তে (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ২০ বিলিয়নের ঘরে রিজার্ভ »
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


