সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের  মোবাইল কোর্ট পরিচালনা

 

 

নিউজ ডেস্ক ::  নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে ৭ নভেম্বর জেলা  প্রশাসন, সাতক্ষীরা এবং পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে সুলতানপুর বড় বাজার, সদর, সাতক্ষীরায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ১টি দোকানকে মোট ২,০০০/- জরিমানা ধাযপূর্বক নগদ আদায় করা হয় এবং প্রায় ২০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এছাড়া আরো কিছু দোকান মালিককে সতর্ক করা হয়েছে।

মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জনাব প্রনয় বিশ্বাস, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সরদার শরীফুুল ইসলাম ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সহযোগিতা করেন। এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য মাছ বিক্রেতা, মাংস বিক্রেতা, দোকানদার, ক্রেতা সাধারণ সবাইকে সচেতনতা মুলক প্রচার করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম এ কার্যালয় হতে অব্যাহত থাকবে।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল