আশাশুনিতে দুঃস্থদের মাঝে গরু  বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে দুঃস্থদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ, সুফলভোগিদের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় দুঃস্থদের মাঝে গরু বিতরণ প্রকল্পের আওতায় এনজিও ইডা (নলতা, কালিগঞ্জ) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ইডা নলতা কালিহঞ্জ এর নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও শোভনালী ইউপি
চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক। আলোচনা সভা শেষে গোদাড়া ও বৈকরঝুটি গ্রামের ৬ জন দুঃস্থ মহিলাকে বিনামূল্যে একটি করে গরু প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোস্তাফিজ কামাল। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় তার বক্তব্যে বলেন, সবাই অবশ্যই যত্ন সহকারে গরু পালন করবেন এবং কেউ বিক্রি করবেন না। আপনারা সঠিকভাবে গরু পালন করতে পারলে অবস্থার পরিবর্তন হবে, ছেলে মেয়েরা পুষ্টিকর খাবার পাবে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
  • আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান
  • আশাশুনিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
  • আশাশুনিতে পেশাজীবি বিভাগের দায়িত্বশীল বৈঠক
  • আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া ও ইফতার মাহফিল
  • সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক।। টাকা দাবি করে মেসেজ
  • আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
  • আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারের ৩ টি সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান