ekabir

 

কলকাতায় পার্ক স্ট্রিটে আটক বিএনপির নেতা

নিউজ  ডেস্ক :: ভারতের কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে মাদারীপুর জেলার এক বিএনপি নেতাকে আটক করেছে কলকাতা পুলিশ। গতকাল রাতে ওই হোটেল অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, আটক বিএনপি নেতার নাম সেলিম মন্ডল হলেও তিনি ‘রবি শর্মা’ নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট এবং ভারতীয় ভুয়া আঁধার কার্ড, ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আটকের সময় তাঁর কাছ থেকে জাল পাসপোর্ট ও অন্যান্য নথি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ। সেলিম মন্ডল ওরফে রবিবিস্তারিত…


ভোমরা প্রেসক্লাবে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ  ডেস্ক :: ভোমরা প্রেসক্লাবের এক জরুরী আলোচনা সভা জাহাঙ্গীর হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত হয়।  শনিবার ৩০ নভেম্বর বেলা ১১ টার সময় জরুরী আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, লুৎফর রহমান মন্টু, মোতালেব সরদার,আসাদুর রহমান জনি, মোহাম্মদ আনারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মোঃ মোখলেসুর রহমান, একরামুল কবীর,আবু বকর সিদ্দিক, আব্দুল গফফার, ইদ্রিস আলী,মোহাম্মদ আখতারুল প্রমূখ। আলোচনা সভা শেষে প্রেসক্লাবের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে মোহাম্মদ আনারুল ইসলামকে আহ্বায়ক, লুৎফর রহমান কে সদস্য সচিব ও আবু আবু বকর সিদ্দিককে  সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠনবিস্তারিত…


পাইকগাছায় আমিরুল ইসলাম কাগজী আইডিয়ার কলেজের উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় পৌর সদরে আমিরুল ইসলাম কাগজী আইডিয়াল কলেজের শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্স দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক কবি আব্দুল হাই শিকদার। শুক্রবার সকালে আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে আয়োজিত  উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ( প্রোগাম) ডাইরেক্টর বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজী। , বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম,জ্যোৎনা আক্তার, গর্ভনিং বডির সভাপতি সাবেক ব্যাংকার স ম আব্দুল করিম, কপিলমুনি প্রেস ক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলামসহ অনেকে।বিস্তারিত…


জলবায়ু পরিবর্তনে রসায়নের ভূমিকা

মো শাহিনুর রহমান :: জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম গুরুতর সমস্যা, যা পরিবেশ, জীববৈচিত্র্য, এবং মানবজীবনের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। এই সমস্যা মোকাবিলায় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে রসায়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রসায়নের সহায়তায় জলবায়ু পরিবর্তনের কারণ শনাক্ত করা, এর ক্ষতিকর প্রভাব কমানো এবং টেকসই সমাধান তৈরি করা সম্ভব হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ। রসায়নবিদরা এই গ্যাসগুলোর (যেমন: কার্বন ডাই অক্সাইড, মিথেন, এবং নাইট্রাস অক্সাইড) রাসায়নিক গঠন ও প্রভাব বিশ্লেষণ করে তাদের বায়ুমণ্ডলে উপস্থিতি এবং ভূমিকা নির্ধারণ করেন। এই গবেষণার ফলে গ্রিনহাউস প্রভাববিস্তারিত…


মুহাসীন মহিলা মহাবিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা

খুলনা প্রতিনিধি :: ২৮ নভেম্বর বেলা ১২টায় দৌলতপুর মুহাসীন মহিলা মহাবিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অধ্যক্ষ আব্দুল লতীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যাপক মাধব মÐলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আকতার, বিদ্যোৎসাহী সদস্য রাশিদা আক্তার, সদস্য সৈয়দ ইসমত পাশা, (অবঃ) ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান শেখ ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ রফিকুল ইসলাম (পিণ্টু)। স্মরণানুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাতসহ আহতদের দ্রæত সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,বিস্তারিত…


স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে : ডা.শফিকুর রহমান

বেনাপোল প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগন তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে। যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন, হত্যা, লুন্ঠন, খুন, গুম করেছেন তাদের ক্ষমা করা হবে না। তাদের বিচার এদেশের মাটিতেই হবে। ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করে তুলছে। তারা আমাদের ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে। এ অবস্থায় তাদের চক্রান্ত রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোন সুদ ঘুষ জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবেবিস্তারিত…


পাইকগাছায় আমিরুল ইসলাম কাগজী  আইডিয়ার কলেজের উদ্বোধন 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় পৌর সদরে আমিরুল ইসলাম কাগজী আইডিয়াল কলেজের শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্স দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক কবি আব্দুল হাই শিকদার। শুক্রবার সকালে আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে আয়োজিত  উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ( প্রোগাম) ডাইরেক্টর বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম,জ্যোৎনা আক্তার, গর্ভনিং বডির সভাপতি সাবেক ব্যাংকার স ম আব্দুল করিম, কপিলমুনি প্রেস ক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানেবিস্তারিত…


নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে র‌্যলী,আলোচনা সভা ও নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :: অরাজনৈতিক পেশাজীবী সংগঠন সাতক্ষীরার ব্যাংকারদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য মটর সাইকেল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি সম্পন্ন পূর্বক আলোচনা সভায় মিলিত হয়। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লেকভিউ কনফারেন্স রুমে ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে ব্যাংকারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার প্রধান উপদেষ্টা মো. আব্দুল জলিল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান এবং বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।বিস্তারিত…


বিএনপির দাবির সঙ্গে একমত জামায়াত

নিউজ  ডেস্ক :: দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গঠনের ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এর আগে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে দলটির চার নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্য গঠনের ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সামনে অনেক বড়বিস্তারিত…


সাতক্ষীরার ঝাউডাঙ্গায় অপদ্রব্য পূষ করা চিংড়ি মাছ আটক

নিউজ  ডেস্ক  :: সাতক্ষীরার সাদা সোনা খ্যাত  চিংড়ি মাছ এখন  সাদা বিষে  পরিনত হয়েছে। সাতক্ষীরার বিভিন্ন চিংড়ি খ্যাত  অঞ্চলে চলছে  অপদ্রব্য পূষ। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাঝেমধ্যে পূষ বন্ধ থাকলেও  থেমে থেমে আবারো জেলার বিভিন্ন অঞ্চলে চিংড়ি মাছে পুষ চলছে প্রতিনিয়ত। পূষকৃত   এসব মাছ ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে করে রপ্তানি করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। বৃহস্পতিবার২৮ নভেম্বর  সাতক্ষীরা বিজিবি কাছে খবর আসে সাতক্ষীরার আশাশুনি এলাকা থেকে পুষ করা মাছ  নিয়ে বেশ কয়েকটি পিক আপ ঢাকার দিকে রওনা দিয়েছে। মাছ বোঝাই পিকআপ গুলো সন্ধ্যা ৬ টার সময় ঝাউডাঙ্গাবিস্তারিত…