কলকাতায় পার্ক স্ট্রিটে আটক বিএনপির নেতা
নিউজ ডেস্ক :: ভারতের কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে মাদারীপুর জেলার এক বিএনপি নেতাকে আটক করেছে কলকাতা পুলিশ। গতকাল রাতে ওই হোটেল অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক বিএনপি নেতার নাম সেলিম মন্ডল হলেও তিনি ‘রবি শর্মা’ নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট এবং ভারতীয় ভুয়া আঁধার কার্ড, ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
আটকের সময় তাঁর কাছ থেকে জাল পাসপোর্ট ও অন্যান্য নথি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ। সেলিম মন্ডল ওরফে রবি শর্মাকে আজ শনিবার ব্যাংকসাল আদালতে তোলা হবে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মন্ডল ওরফে রবি শর্মা স্বীকার করেছেন তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার বিএনপি নেতা। বছর দুয়ের আগে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত থেকে প্রাণে বাঁচতে তিনি পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিলেন।
আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা পাসপোর্ট ও আধার কার্ডে তাঁর নাম লেখা রয়েছে রবি শর্মা। দালালের মাধ্যমে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন।
পুলিশ জানায়, কোথায় তিনি এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছেন, ২ বছর ধরে কোথায় কোথায় থেকেছেন, জাল পরিচয় তৈরিতে কে বা কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছেন পুলিশেল এসটিএফ এর তদন্তকারী কর্মকর্তারা।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


