ekabir

 

শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন: অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান

শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পালানোর পর গণঅভ্যুত্থান পরবর্তী দেশে একদিকে দীর্ঘ দেড় দশক ধরে অধিকারবঞ্চিত মানুষের চাওয়া-পাওয়ার হিসেব, অন্যদিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন; সবমিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান। বুধবার (২৭ নভেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক স্বৈরাচার গত ১৫ বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল। কেড়ে নিয়েছিল জনগণের সব অধিকার। সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা আর অনিয়মের পাহাড় ভাঙতেবিস্তারিত…


আশাশুনিতে ৪৮ কৃষককে  কৃষি সামগ্রী বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৪৮ কৃষকের মাঝে বিপুল কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের সামনে কৃষকদের হাতে কৃষি সামগ্রী তুলে দেন। ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্প এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৮ জন কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরন করা হয়। কৃষি সামগ্রীর মধ্যে বীজ সংরক্ষণ পাত্র (বিভিন্ন আইটেম), ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জৈব সার, দস্তা, বোরণ, জৈ কীটনাশক, সাইন বোর্ড ও বিভিন্ন আইটেমের বীজ বতরণ করা হয়। বিতরন কার্যক্রমেরবিস্তারিত…


আশাশুনিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশ গ্রহনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, গোলাম কিবরিয়া, সুপার ড. আবুল হাসান, উপাধ্যক্ষ মাওঃ আবু তাহের, প্রধান শিক্ষকবিস্তারিত…


ই-সিগারেট  নিষিদ্ধসহ তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি

নিউজ ডেস্ক ::  ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধসহ প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছেন তামাক বিরোধী তরুণ সমাজ ও আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধসহ প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবিতে ছাত্র-তরুণ সমাবেশ’  শীর্ষক অনুষ্ঠানে এমন দাবি জানায় তারা। এ সময় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তরুণদের তামাকের ভয়াবহতা থেকে বাঁচাতে তারা ধুমপানের নির্ধারিত এলাকা বিলুপ্ত, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ, খুচরা বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ,বিস্তারিত…


দেবহাটায় বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

এমএ মামুন, দেবহাটা :: দেবহাটায় ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল  অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)’র আয়োজনে মডেল মসজিদ কনফারেন্স রুমে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, এসএসিপি প্রকল্পের কনসালটেন্ট নিহার কুমার প্রামানিক, গেইনবিস্তারিত…


সাতক্ষীরার অর্থনীতিতে পরিবর্তন এনেছে মধু

মীর খায়রুল আলম ::সাতক্ষীরায় মৗে চাষী ও মধু ব্যবসায়ীদের বার্ষিক সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবর (২৮ নভেম্বর) সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেনে জেলা মৗে চাষী ও মধু ব্যবসায়ী সমিতির আয়োজনে দিনব্যাপি এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৮০জন মৗে চাষী ও মধু ব্যবসায়ীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশ (বিসিক) সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গৗেরব দাস।     বিশেষ অতিথি ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপঙ্কর দত্ত, জেলা মৗে চাষী ও মধু ব্যবসায়ী সমিতির সভাপতিবিস্তারিত…


এবার রাজধানীতেই হাসনাত আবদুল্লাহকে যেভাবে হত্যাচেষ্টা!

নিউজ ডেস্ক : এবার রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে যাত্রাবাড়ীতে তার গাড়ির পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ)। আবদুল্লাহর সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার দিয়ে তিনি লিখেছেন ‘হাসনাত আবদুল্লাহ ভাইকে আবারও গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা। এছাড়া তার প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়িতে লাগা ট্রাকের ধাক্কার ছবি দিয়ে হাসনাত লিখেছেন, ‘আমার গাড়িতে আবার মারা হইছে।’ ‘ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ীতে।’ এরবিস্তারিত…


■ পবিত্র আল-কুরআনে বর্ণিত কাহিনীঃ ঐতিহাসিক আসহাবে কাহাফের ঘটনা এবং আমাদের জন্য শিক্ষা!!

নিউজ  ডেস্ক  :: পবিত্র আল-কুরআনে আল্লাহ্ তা’আলা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন, তার প্রত্যেকটি ঘটনাতেই আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কিন্তু আমাদের অনেকেই সেই ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করেন, যাতে করে শিক্ষণীয় বস্তুগুলো সুস্পষ্ট হয়ে উঠে না। বক্তাগণ এ সমস্ত ঘটনা বলে শ্রোতাদেরকে কখনও হাসান, আবার কখনও কাঁদান ঠিকই, কিন্তু যেই উদ্দেশ্যে মহান আল্লাহ্ ঘটনাগুলো উল্লেখ করেছেন, সেই সুমহান উদ্দেশ্যগুলো অনেক ক্ষেত্রেই অস্পষ্টই থেকে যায়! ■▪কুরআনে বর্ণিত আসহাফে কাহাফ বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাও কুরআনে বর্ণিত শিক্ষণীয় অন্যান্য সব ঘটনাসমূহের মধ্যে একটি অন্যতম ঘটনা। আসুন আমরা তাফসীরে ইবনে কাছীর এবং কাসাসুলবিস্তারিত…


পাটকেলঘাটায় গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের স্মরণসভা অনুষ্ঠিত

পাটকেলঘাটা প্রতিনিধি::পাটকেলঘাটার হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণসভা এবং তৎকালীন ঘটনা প্রবাহ নিয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আব্দুল গফুরের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক আতাউর রহমানের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের অধ্যাপক ইদ্রিস আলী, সরদার নুরুল ইসলাম, আব্দুস সোবহান, আনন্দ মোহন মন্ডল, নাজমুল হক, শামীমা সুলতানা, ছাত্র শেখ আদনান হোসেন, প্রমুখ। বক্তারা বলেন, বিগত সরকারের মত আর যেন কোন ফ্যাসিবাদী সরকার এদেশে ক্ষমতায় না আসতেবিস্তারিত…


সাতক্ষীরায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুর্ণরবহালের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :: চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা সুবেদার ফকরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নায়েব সুবেদার কিবরিয়া মঈনুল,নায়েব সুবেদার নূরুল ইসলাম,নায়েক আব্দুস শুকর,সিপাহী শকিকুল ইসলাম,মাসপিয়া খাতুন প্রমুখ। বক্তারা বলেন,২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকান্ড ঘটানো হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছে। পরে প্রহসনমূলক বিচারে ১৮ হাজারের বেশি বিডিআর সদস্যকে জেল-জরিমানাসহ চাকরীচ্যুত করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগবিস্তারিত…