পুলিশ পরিবারকে হয়রানির এলাকাবাসীর
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যায় পুলিশ পরিবারকে হেয় প্রতিপন্নের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।
সরেজমিন ঘুরে জানাগেছে, কুল্যা গ্রামের তপন রায়ের ছেলে প্রহ্লাদ রায় বাংলাদেশ পুলিশের এস আই পদে সৎ ও নিষ্ঠার সাথে কর্মরত রয়েছেন। তিনি ও তার পরিবার কখনো কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না।
কুল্যার বিএনপি নেতা ইদ্রিস আনলীসহ একাধিক ব্যাক্তি এ প্রতিবেদককে বলেন, কুল্যা গ্রামের একটি চিহ্নিত মহল ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারা চালিয়ে যাচ্ছে। তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে কুল্যার মোড়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য প্রদানকারী জামায়াত নেতা মেহেদী হাসান বলেন, আমি মানববন্ধনে দাওয়াত পেয়েছিলাম। লোক মুখে এসআই প্রহ্লাদ এর বিরুদ্ধে অনেক কথা শুনেছি, তবে নিজে কখনও দেখিনি বা পাইনি।
বিএনপি নেতা এনামুল হক বলেন, বিরোধিতাকারীরা সন্দেহে বশতঃ এস আই প্রহ্লাদ রায়-কে অভিযুক্ত করছে। তিনি আদৌ এসকল বিষয়ে কিছুই জানেন না। এদিকে বুধবার সকালে এস আই প্রহ্লাদ রায় এর গ্রামের বাড়ীতে কিছু দুষ্কৃতিকারীরা গিয়ে বলেন তাদের দাবী না মানলে মিথ্যা মামলা দিয়ে এস আই প্রহ্লাদ রায়-কে চাকরীচ্যুত করা হবে। এমনই অভিযোগ করেন এস আই প্রহ্লাদ রায়।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্টবিস্তারিত…
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০বিস্তারিত…


