পুলিশ পরিবারকে হয়রানির এলাকাবাসীর

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার কুল্যায় পুলিশ পরিবারকে হেয় প্রতিপন্নের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।

সরেজমিন ঘুরে জানাগেছে, কুল্যা গ্রামের তপন রায়ের ছেলে প্রহ্লাদ রায় বাংলাদেশ পুলিশের এস আই পদে সৎ ও নিষ্ঠার সাথে কর্মরত রয়েছেন। তিনি ও তার পরিবার কখনো কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না।

কুল্যার বিএনপি নেতা ইদ্রিস আনলীসহ একাধিক ব্যাক্তি এ প্রতিবেদককে বলেন, কুল্যা গ্রামের একটি চিহ্নিত মহল ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারা চালিয়ে যাচ্ছে। তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে কুল্যার মোড়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য প্রদানকারী জামায়াত নেতা মেহেদী হাসান বলেন, আমি মানববন্ধনে দাওয়াত পেয়েছিলাম। লোক মুখে এসআই প্রহ্লাদ এর বিরুদ্ধে অনেক কথা শুনেছি, তবে নিজে কখনও দেখিনি বা পাইনি।

বিএনপি নেতা এনামুল হক বলেন, বিরোধিতাকারীরা সন্দেহে বশতঃ এস আই প্রহ্লাদ রায়-কে অভিযুক্ত করছে। তিনি আদৌ এসকল বিষয়ে কিছুই জানেন না। এদিকে বুধবার সকালে এস আই প্রহ্লাদ রায় এর গ্রামের বাড়ীতে কিছু দুষ্কৃতিকারীরা গিয়ে বলেন তাদের দাবী না মানলে মিথ্যা মামলা দিয়ে এস আই প্রহ্লাদ রায়-কে চাকরীচ্যুত করা হবে। এমনই অভিযোগ করেন এস আই প্রহ্লাদ রায়।






সম্পর্কিত সংবাদ

  • বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়
  • আশাশুনিতে এমপি প্রার্থী রবিউল বাশারের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ
  • আশাশুনি উপজেলা হিসাব রক্ষণ অফিসে দুদকের অভিযান।। অফিসার পলাতক
  • আশাশুনির বুধহাটায় এমপি প্রার্থী রবিউল বাশারের ৩টি নির্বাচনী পথসভা
  • আশাশুনির বুধহাটায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী গণ সংযোগ ও পথসভা
  • আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণশুনানি
  • আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬
  • কাদাকাটিতে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা