পাইকগাছায় লস্কর ইউনিয়নের টিসিবি পণ্য বিতরণ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার লস্কর ইউনিয়নের ১ হাজার ৩শ’৬২ জন পরিবারের মাঝে স্বল্প মূল্যের টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সাদিয়া এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এবং ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কার্ডধারী পরিবার প্রতি ২৭০ টাকায় ৫ কেজি চাল ও ২ কেজি ডাল প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা উদ্বোধন করের।
পণ্য বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার জিএম জাকারিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য এসএম মোফাজ্জেল হোসেন, অরুনা বেগম, টিএম হাসানুজ্জামান, জিএম তাজউদ্দীন, শরীফুল ইসলাম লিটন, মর্জিনা বেগম, রফিকুল ইসলাম, পরমানন্দ সানা, অরবিন্দু কুমার মন্ডল ও দিলীপ কুমার মন্ডল, অঞ্জলী ঢালী ও ডিলার আমিনুল ইসলাম বজলু।
পাইকগাছায় পাখি শিকারী আটক ঃ ৫ হাজার টাকা অর্থদণ্ড
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি :: পাইকগাছাতে মঙ্গলবার রাতে একজন পাখি শিকারী আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামে।
জানা যায়, পাইকগাছার বেতবুনিয়া বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন এবং ওয়ার্ড লিডার মোঃ ফয়সাল সরদার অভিযান চালিয়ে বেতবুনিয়া গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে মোঃ হুসাইন সরদার (৫০) নামের একজন পাখি শিকারীকে হাতে নাতে আটক করেন। এ সময় তার কাছে পাখির সুরের মিউজিকযুক্ত ৩টি সাউন্ড বক্স, ৪টি জাল, একটি পাখির খাঁচা এবং ৯টি শিকারকৃত অতিথি পাখি পাওয়া যায়।
বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম সরেজমিনে গিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আটককৃত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে দেন। এসময় জব্দকৃত ৯টি অতিথি পাখিকে সকলের সামনে সুস্থ অবস্থায় মুক্ত আকাশে অবমুক্ত করে দেওয়া হয়।
এসময় উপস্থিত সকলের সামনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
« তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) পুলিশ পরিবারকে হয়রানির এলাকাবাসীর »
সম্পর্কিত সংবাদ
খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার
খুলনার দিঘলিয়া উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে ২২ দিনের নবজাতক মোনতাসির শেখের মরদেহবিস্তারিত…
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে এক অজ্ঞাত পরিচয় নারীর (২৫) মৃত্যুবিস্তারিত…


