চাম্পাফুল বাজারে স্মার্ট বিজনেস গ্রুপের তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সীমান্তবর্তী চাম্পাফুল কালিবাড়ি বাজারে স্মার্ট বিজনেস গ্রুপের তথ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ডিসেম্বর) দুপুর ১২টায় বাজারের নতুন তথ্য সেবা কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও স্মার্ট বিজনেস গ্রুপের পরিচালক হাফেজ মারুফ বিল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার।
বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ ও সাবেক ছাত্রনেতা বেলাল হোসাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক আলহাজ্ব দেছের আলী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, রুহুল আমিন মোড়ল প্রমুখ। তথ্য ও সেবা কেন্দ্র থেকে হজ্ব ও ওমরাহ, ব্লাড গ্রুপ, মেডিকেলসার্ভিস, এ্যাম্বুলেন্স, ট্রাভেলস্, বিআরটিএ, পরিবহনের অগ্রিম টিকিট বুকিংসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা পাওয়া যাবে। 





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান