দেশে ফিরেই বিমানবন্দরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক :: দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশে ফেরেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দেশে ফেরার পর প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি অভিবাসী কর্মী ও তাদের পরিবারগুলোর জন্য একটি লাউঞ্জ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি কিছু অভিবাসী কর্মীর সঙ্গে কথা বলেন এবং তাদের কল্যাণ সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে, কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত ১১ নভেম্বর আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সম্মেলন শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা।
সম্পর্কিত সংবাদ
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিতবিস্তারিত…
রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনেরবিস্তারিত…


