যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

বেনাপোল প্রতিনিধি :: যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকাল ৪ টার দিকে ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, পিয়াল হাসান বিকালে ঝিকরগাছা রেলস্টেশনে অবস্থান করছিলো। এসময় দুর্বৃত্তরা প্রথমে তাকে লক্ষ করে বোমা বিস্ফোরন ঘটায়। পরে পিয়াল সেখান থেকে দৌঁড়ে পালিয়ে ঝিকরগাছা গার্লস স্কুলের বারান্দায় আসলে দূর্বত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পুলিশ জানিয়েছে হত্যাকান্ডের কারন জানতে ও হত্যাকারিদের ধরতে তদন্ত চলছে।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ