নতুন কর্মসূচি দিল জাতীয় পার্টি

নিউজ  ডেস্ক  :: জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবসহ পার্টি নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ ছাড়াও পার্টির শীর্ষ নেতারা সেখানে বক্তৃতা করবেন। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে। ৭ নভেম্বরের ছুটি পুনর্বহালের দাবি বিএনপিরজাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশ ও মিছিল সফল করতে নির্দেশনা দিয়েছেন জাতীয় পার্টি চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সূত্র :কালবেলা

 






সম্পর্কিত সংবাদ

  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান