ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুরের বন্যার্তদের পাশে 

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: শোরের কেশবপুরে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখা। বুধবার সকালে কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্ত ২২৭ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল ও তেল দেওয়া হয়।
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলাম ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের যশোর জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদস্য আবু মুছা সালিম, মুফতি হাবিবুল্লাহ ও যুব আন্দোলনের সভাপতি মুরাদ খান। অতিথিরা বন্যার্ত অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রী পেয়ে বন্যার্তরা খুশি প্রকাশ করেন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না