পাইকগাছায় ৩৪ বছর ধরে ইসলাম ধর্মের ক্লাস হয় না
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ প্রধান শিক্ষকসহ দু’জন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। ৩৪ বছর ধরে কোনো মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত মুসলিম শিক্ষার্থীরা।
জানা গেছে, উপজেলার দেলুটি ইউনিয়ের উত্তর জিরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থী সংখ্যা মাত্র ৩৪ জন। প্রাক শিক্ষার্থী ১৪ জন। প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষক সংখ্যা তিন (৩) জন। প্রধান শিক্ষক অসুস্থ। একজন শিক্ষক পিটিআই প্রশিক্ষণে থাকায় দীর্ঘদিন ধরে মাত্র একজন শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান।
এদিকে প্রতিষ্ঠাকাল থেকে কোনো মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত মুসলিম ছাত্রছাত্রীরা। তবে সহকারী শিক্ষিকা নমিতা রাণী মন্ডল ইসলাম ধর্ম বিষয়ে পাঠদান দিয়ে আসছেন বলে জানান। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত একজন শিক্ষিকা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করাচ্ছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ৩য়-৫ম শ্রেণী মিলে মাত্র পাঁচ (৫)জন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত। সুইটি সরকার নামে ৫ম শ্রেণীর শিক্ষার্থী জানান, একজন শিক্ষিকা আমাদের সব ক্লাসের পাঠদান করার কারণে তিনি মাত্র ৫-১০ মিনিটের বেশি ক্লাস নিতে পারেন না।
প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল বলেন, আমি খুব অসুস্থ, তারপরও নিজেও মাঝে মাঝে ক্লাস নিই। শিক্ষক স্বল্পতার কারণে ছাত্রছাত্রীর সংখ্যা কম।
উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, শিক্ষক বদলির বিষয়টি অনলাইনে আবেদন করতে হয়। এ পর্যন্ত কেউ আবেদন করেনি। তাছাড়া শিক্ষক সংকট রয়েছে। আগামীতে শিক্ষক পেলে দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
মিজানুর রহমান আজহারীর সকল তাফসির মাহফিল স্থগিত
চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামীবিস্তারিত…
শেষ হলো বাংলাদেশ থেকে হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৮৫১৬৪ হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে গতকাল শনিবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪বিস্তারিত…


