খুলনা জেলা প্রশাসকের সাথে মানবাধিকার সংরক্ষণ কমিশন এর মতবিনিময়
নিউজ ডেস্ক :: ১৯ সেপ্টেম্বর ’২৪ বৃহস্পতিবার বেলা ১২টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসকক্ষে খুলনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সাথে বাংলাদেশ মানবাধিকারী সংরক্ষণ কমিশন নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।
কমিশন-এর কেন্দ্রীয় সভাপতি ড. অধ্যপক এ কে এম নুরুল ইসলাম ও কেন্দ্রীয় মহাসচিব সরদার মমিনুল ইসলাম পারভেজের প্রতিনিধিত্বে কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা সভাপতি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা, সাধারণ সম্পাদক সরদার লিয়াকত আলী, বটিয়াঘাটা উপজেলা সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান, দাকোপ উপজেলা সভাপতি আব্দুস সাত্তার শেখ, সোনাডাঙ্গা থানা সভাপতি মোঃ মাসুম, আড়ংঘাটা থানা সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মহোদয় কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পর্কিত সংবাদ
বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক নিউজ :: বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিনবিস্তারিত…
নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামেবিস্তারিত…


