আড়াই কোটি টাকার রাইফেল এলো বাংলাদেশে

নিউজ ডেস্ক  ::   দুই বছর আগে জার্মানির ওয়ালথার কোম্পানির তৈরি ১৭৭ রাইফেল কিনেছিল শুটিং ফেডারেশন। সেবার ৫০টি রাইফেল এসেছিল। এবার এসেছে আরও ৩৫টি রাইফেল। আজই ফেডারেশন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেগুলো হাতে পেয়েছে।

প্রতিটি রাইফেলের পেছনে শুল্কসহ ব্যয় হয়েছে প্রায় ৭ লাখ ২৯ হাজার টাকা। সবমিলিয়ে ব্যয় প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা। ফেডারেশনের মাধ্যমে বিকেএসপি ও ক্লাবগুলো তাদের শুটারদের জন্য এই অস্ত্র এনেছে।

শুটিং স্পোর্ট ফেডারেশনের উপমহাসচিব মোস্তাক ওয়াইজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জার্মানি থেকে নতুন অস্ত্র এসেছে। এর পেছনে ব্যয় ২ কোটি টাকারও বেশি। আধুনিক এই অস্ত্র শুটারদের বেশ কাজে দেবে। সামনে পিস্তল ও গুলি আসবে। বিকেএসপিসহ ক্লাবগুলো ব্যবহার করবে।’

 






সম্পর্কিত সংবাদ

  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
  • সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত