বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাতক্ষীরা জেলার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি ::  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাতক্ষীরা জেলার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে স্থানীয় প্রশাসনের সাথে মতিবিনিময় সভায় সমন্বয়ক পরিচয়ে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সমন্বয়কগন স্পষ্ট করে বলেন, সাতক্ষীরাসহ দেশের অন্যান্য জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র্র থেকে স্বীকৃত কোনো সমন্বয়ক কমিটি নাই এবং যে বা যাহারা আইন হাতে তুলে নিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের অনুরোধ করা হয়।

সমন্বয়কদের বক্তব্যের প্রেক্ষিতে কতিপয় সুবিধাবাদী গোষ্ঠী ক্ষুব্ধ হয় এবং তারা ছাত্র-জনতার মতবিনিময় সভায় বিশৃঙ্গলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে এরুপ ভিত্তিতে সাতক্ষীরার আজকের ছাত্র-জনতার মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে।

যা পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। এছাড়া সারাদিন সমন্বয়ক স্থানীয় সংগঠক ও আন্দোলনকারীদের সাথে মতবিনিময়, শহীদ আসিফের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত এবং স্থানীয় প্রশাসন, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত