আড়াই কোটি টাকার রাইফেল এলো বাংলাদেশে
নিউজ ডেস্ক :: দুই বছর আগে জার্মানির ওয়ালথার কোম্পানির তৈরি ১৭৭ রাইফেল কিনেছিল শুটিং ফেডারেশন। সেবার ৫০টি রাইফেল এসেছিল। এবার এসেছে আরও ৩৫টি রাইফেল। আজই ফেডারেশন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেগুলো হাতে পেয়েছে।
প্রতিটি রাইফেলের পেছনে শুল্কসহ ব্যয় হয়েছে প্রায় ৭ লাখ ২৯ হাজার টাকা। সবমিলিয়ে ব্যয় প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা। ফেডারেশনের মাধ্যমে বিকেএসপি ও ক্লাবগুলো তাদের শুটারদের জন্য এই অস্ত্র এনেছে।
শুটিং স্পোর্ট ফেডারেশনের উপমহাসচিব মোস্তাক ওয়াইজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জার্মানি থেকে নতুন অস্ত্র এসেছে। এর পেছনে ব্যয় ২ কোটি টাকারও বেশি। আধুনিক এই অস্ত্র শুটারদের বেশ কাজে দেবে। সামনে পিস্তল ও গুলি আসবে। বিকেএসপিসহ ক্লাবগুলো ব্যবহার করবে।’
সম্পর্কিত সংবাদ
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলাবিস্তারিত…


