গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সাতক্ষীরার নাজমুল নিহত

নিউজ ডেস্ক :: গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত মগরব আলীর ছেলে নাজমুল (৩৫) নিহত হয়েছেন। এতে আটোরিকশার আরও চার যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুলের বন্ধু খালিদ হাসান সুমন সাতক্ষীরা নিউজকে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমুল আমার ছোট বেলার বন্ধু। সে গাজীপুরে একটি বে-সরকারী কোম্পানীতে চাকুরী করত। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এ ঘটনায় অন্যান্য নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯)।

জানা গেছে, উপজেলার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাত পৌনে ১১টার দিকে প্রাণ-আরএফএলের কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় এক শিশুকে (৪) এবং সিএনজিচালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত্যু ঘোষণা করেন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় সিএনজি চালককে ঢাকায় রেফার্ড করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি