সাতক্ষীরায় বৃষ্টির পানিতে বেড়েছে জলবদ্ধতা, বিপর্যয়ে জনজীবন

বিশেষ প্রতিনিধি :: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা। তলিয়ে যাচ্ছে রাস্তা-ঘাট। এতে চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়ছেন পৌরবাসী।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে ভারী বর্ষণের ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান, মুন্সীপাড়া, মুনজিতপুর, কাটিয়া, সুলতানপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট। অনেকের বাড়ির উঠানেও জমে যাচ্ছে। এতে সকালে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে বের হওয়া শিক্ষার্থী, অভিভাবক, কর্মস্থলগামী চাকরিজীবী, ব্যবসায়ীসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।

রাজার বাগান এলাকার বাসিন্দা মকবুল আহমেদ বলেন, কলেজ রোডসহ পানি জমে গেছে। পানির মধ্যে গাড়িগুলো চলতে অসুবিধা হচ্ছে। এই হাঁটুপানি দিয়েই মোটরসাইকেল, ভ্যান নিয়ে যাতায়াত করা অনেক কষ্টকর। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এমন অবস্থা যে, চলাচল করতে গিয়ে মানুষ দুর্ঘটনার শিকারও হতে পারে।






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত