সাতক্ষীরায় সাবেক শিবির নেতা আসাদুজ্জামানের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :: সাতক্ষীরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদর উপজেলার ঝাউডাঙ্গা সাংগঠনিক থানা শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান সবুজের পিতা মরহুম মাহাবুবুর রহমানের (৬৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বলাডাঙ্গা ছয়ঘডরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুসের পরিচালনায় ১ফেব্রুয়ারি রাত ৮টায় ঝাউডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মরহুমের নিজস্ব বাসভবনে জানাজা নামাজ সম্পন্ন হয়।

উল্লেখ্য, মাহবুবুর রহমান দীর্ঘদিন ফুসফুসে সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ডাক্তার ছাড়পত্র দিলে এক সপ্তাহ যাবত বাড়িতে থাকা অবস্থায় ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় মাহবুবুর রহমান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মাহবুবুর রহমান গত ১৭ বছরে রাজনৈতিক প্রতিহিংসায় চারবার মিথ্যা মামলায় জুলুমের শিকার হয়ে কারাবরণ করেন।

উক্ত জানাজা নামাজে উপস্থিত থেকে জানাজা নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোঃ আল মামুন, কালিগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর ইকবাল হোসেন, বল্লী ইউনিয়ন জামায়াতে ইসলামীর র আমীর মিজানুর রহমান পিকলু, ঝাউডাঙ্গা সাংগঠনিক থানা শাখার ছাত্র শিবিরের সভাপতি আকবর হোসেন, ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল হাফেজ সাইফুল ইসলাম ৮ নং ওয়ার্ড জামায়তের সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনসহ জেলা, উপজেলা এবং স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ।

জানাজা নামাজে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং তার পরিবারের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়। মরহুম তার ২ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহীদের রেখে গিয়েছেন।






সম্পর্কিত সংবাদ

  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান