রবিবার, জুলাই ১২, ২০২৬

 

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

কানসাস সিটিতে আর্জেন্টাইন সমর্থকদের ঢল। লিওনেল মেসিদের ওপর তাদের এতটাই বিশ্বাস ছিল যে, সুইজারল্যান্ড সমতা ফেরালেও তাদের হতাশ হতে দেখা যায়নি। তাদের আস্থার প্রতিদান দিয়েছেন মেসি-আলভারেজরা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দুটি গোল করে স্বস্তির জয় পেয়েছে আর্জেন্টিনা। সুইসদের ৩-১ গোলে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোলটি করেন। তারপর বিরতি থেকে ফিরে একাধারে আক্রমণ শাণিয়ে সমতা ফেরায় সুইজারল্যান্ড। এনদোয়ে স্কোর ১-১ করেন। শেষ দিকে আর্জেন্টিনা কয়েকটি সুযোগ নষ্ট করলে আর গোল হয়নি নির্ধারিত সময়ে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের প্রথমার্ধেও স্কোর পাল্টায়নি।বিস্তারিত…