সুন্দরবনে অভয়ারণ্যে এলাকায় মাছ ধরার অপরাধে ট্রলার সহ ৪ জেলে আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি :: সুন্দরবনে অভয়ারণ্যে এলাকায় মাছ শিকারের অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ।
এ সময় তাদের নিকট থেকে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে। জানা যায় বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর ৪ টার দিকে খুলনা রেঞ্জের অধিনস্থ ভ্রমরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ মরজত নদীর বাওন এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন মংলা উপজেলার জব্বার মল্লিক (২৯) বায়োজিদ ফকির(২৫) শাহাজাহান ডাকুয়া (৩০) ও কাঠালিয়া উপজেলার ফরিদ মিয়া (২৮)। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে আল আমিন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবারবিস্তারিত…
সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলায় পৃথক দুইটি ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল)বিস্তারিত…


