লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে দেবহাটায়  ইফতার ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি :: লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলের দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে দেবহাটা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলার পারুলিয়া গর্লসস্কুল প্রাঙ্গণে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষ থেকে রোজাদারদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অতিথি হিসেবে  দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন এনইউবিটিকে খুলনার ডিন মো. রবিউল ইসলাম, এনইউবিটিকে খুলনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. মাহমুদ হাসান, এনইউবিটিকে খুলনার  কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান প্রমুখ। দেবহাটা উপজেলার মোট ৩০০০ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কর্মকর্তা ও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা