সৈয়দপুরে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদ রানা পাইলট গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুব লীগ খাতামধুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা পাইলটকে (বাবু) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে সৈয়দপুর শহর থেকে তাঁকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গত জুলাই- আগস্টে গণঅভ্যুত্থান  চলাকালে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সৈয়দপুর থানায় দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার খাতামধুপুর
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোখলেছুর রহমানের ছেলে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদ রানা পাইলট বাবুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেন।





সম্পর্কিত সংবাদ

  • বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা