সৈয়দপুরে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদ রানা পাইলট গ্রেফতার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুব লীগ খাতামধুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা পাইলটকে (বাবু) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে সৈয়দপুর শহর থেকে তাঁকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গত জুলাই- আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সৈয়দপুর থানায় দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার খাতামধুপুর
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোখলেছুর রহমানের ছেলে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদ রানা পাইলট বাবুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেন।
« কয়রার দিনমজুর আঃ রহিম সবার সহযোগিতায় বাঁচতে চায় (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ঝাউডাঙ্গা ৮ নং ওয়াড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান »
সম্পর্কিত সংবাদ
কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বর্ধনা দেওয়াবিস্তারিত…
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারাবিস্তারিত…


