কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ মিথ্যা তথ্য প্রদান করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আক্কাছ আলী পুত্র মোঃ আজিজুল হক।
রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন , গত  ১ মার্চ জাকির হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য ও ক্ষতি করার জন্য এমন মিথ্যা সংবাদ সম্মেলন করেছে।
প্রকৃত ঘটনা হলো যে গত  ৫ ডিসেম্বর সমিতির সকল সদস্যের উপস্থিতিতে আমাকে সভাপতি করে ৬ সদস্য বিশিষ্ট চাঁদ আলী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের একটি কমিটি গঠন করা হয়। সমিতির অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করার সময় সকল সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত  সংবাদ সম্মেলনকারী মোঃ জাকির হোসেন এই সমিতির সদস্য থাকাকালিন সময়  সমিতির আইন বর্হিভূত কাজ করায় তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে সে উক্ত সমিতির সদস্য পদেও অন্তর্ভুক্ত নেই। তারপরেও সে আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রপোগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘোলহালিয়া গ্রামের মৃত লতিফ মিস্ত্রীর পুত্র মোঃ ফজলুর রহমান বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে চাকরি নেওয়ার সুবাদে এলাকায় হয়রানি মূলক বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন। তার নির্দেশে জাকির গংরা নাইলতোলা খালে অবৈধ ভাবে প্রবেশ করে লক্ষ  লক্ষ টাকার মাছ মেরে নিয়েছে। তাছাড়া আমার খালের বাসায় আগুন দিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের শাস্তির জন্য তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে।





সম্পর্কিত সংবাদ

  • বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা